চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে সদস্যপদে মনোনয়নপত্র জমা দিলেন এরফানুল করিম চৌধুরী
আসন্ন চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে ২০২২ (লোহাগাড়া) সদস্য পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন চট্টগ্রাম-১৫ সাতকানিয়া লোহাগাড়া আসনের সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির একান্ত সচিব, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের কার্যনিবার্হী সদস্য এরফানুল করিম চৌধুরী।১৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুরে জেলা নির্বাচন অফিস কার্যালয়ে এ মনোনয়নপত্র জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় কুমার বড়–য়া, লোহাগাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আক্তার আহমদ সিকদার, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও লোহাগাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছফা চৌধুরী,
সহ-সভাপতি শ্রী নিবাস দাস সাগর, কলাউজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহেদ, চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু, পুটিবিলা ইউনিয়ন পরিষদের জাহাঙ্গীর হোসেন মানিক, আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দীন, পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশিদ,
চরম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা হেলাল উদ্দিন, আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম ইউনুচ, চুনতি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ নেতা এইচ এম এ গনি সম্রাট, নরুল আলম জিকু, মোহাম্মদ রশিদ, লোহাগাড়া উপজেলা যুবলীগের আহŸায়ক জহির উদ্দিন,
যুগ্ম আহŸায়ক ফজলে এলাহি আরজু, আব্দুল হান্নান ফারুক, লোহাগাড়া শ্রমিক লীগের সভাপতি নুরুল হক, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিয়া শাহজান, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি রিদুয়ানু হক সুজন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির,
লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিজান, উপজেলা যুবলীগ নেতা ওবায়দুল হক, পদুয়ায় এ.সি.এম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার এস এম জাভেদ করিম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ।
এরফানুল করিম চৌধুরী বলেন, সংসদ সদস্য’র একান্ত সচিবের দায়িত্ব পাওয়ায় পর থেকে এলাকার জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে এলাকার উন্নয়ন করতে কাজ করেছি। যার প্রেক্ষিতে লোহাগাড়ার জনপ্রতিনিধিরা আমাকে ভোট দিয়ে আগামী জেলা পরিষদ নির্বাচনে সদস্য নির্বাচিত করবেন, ইনশাআল্লাহ। নির্বাচিত হলে অতীতের মতো সবার সাথে সমন্বয় করে লোহাগাড়ার অবকাঠামো উন্নয়নে কাজ করবো। তিনি সকলের কাছে দোয়া, সহযোগীতা কামনা করেছেন।
জে-আর


আপনার মতামত লিখুন