মোটরসাইকেল লরীর সংঘর্ষে সাত দিন পর
সীতাকুণ্ডে আহত ছাত্রলীগ কর্মীর মৃত্যু
চট্টগ্রামের সীতাকুণ্ডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে ৭ দিন পর মৃত্যুর কাছে হার মানলো সীতাকুণ্ড ছাত্রলীগ কর্মী মেহরাজ ভূইয়া।
সে গত বুধবার সীতাকুণ্ডের ফৌজারহাট এলাকায় মোটর সাইকেল দূর্ঘটনায় গুরুত্বর আহত হয়ে চট্টগ্রামে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলো পরে অবস্থার অবনতি হলে ঢাকা পঙ্গু হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় গতকাল সকালে মৃত্যুর কাছে হার মানলেন।
সীতাকুণ্ড ছাত্রলীগ কর্মী মেহরাজ ভূইঁয়া(২২)। সে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড নড়ালিয়া গ্রামের ভূইয়া বাড়ীর হুমায়ুন ভূইঁয়ার ছেলে।
সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াদ জিলানী বলেন, নিহত মেহেরাজ ভূঁইয়া চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং ছাত্র ছিলো এবং ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন কমীর্ ও মেধাবী ছাত্র ছিল।
নড়ালিয়া গ্রামের মেম্বার ইকরাম হোসেন জানায়, মেহরাজ সাতদিন আগে মোটর সাইকেল দূর্ঘটনায় গুরুত্বর আহত হয়েছিল,
তাকে প্রথমে চট্টগ্রাম পরে ঢাকায় একটি হাসপাতালে আইসিওতে চিকিৎসাধীন রাখা হয়েছিল। গতকাল মঙ্গলবার সকালে সে মৃত্যুবরণ করেছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নামে আসে।
জে-আর



আপনার মতামত লিখুন