শারীরিক অক্ষমতা বাঁধা হতে পারেনি আশরাফের কাছে

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২, ৫:২৪ সন্ধ্যা
শারীরিক অক্ষমতা বাঁধা হতে পারেনি আশরাফের কাছে

চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্র্রে এসএসসি পরীক্ষায় অংশ নিতে বড় ভাই সালাউদ্দিন ইমরানের কোলে চড়ে কেন্দ্র্রে আসছে আশরাফ। চলতি বছরের এসএসসি পরীক্ষা দিচ্ছে আশরাফ উদ্দিন। জন্মগতভাবে তার দুই পা ও ডান হাত অসাড়। তবে শারীরিক অক্ষমতা প্রত্যয়ী এ কিশোরের জন্য বাধা হতে পারেনি।

গত ২২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) গণিত পরীক্ষা শেষে কথা হয় আশরাফের সঙ্গে। আশরাফ জানায়, পশ্চিম গোমদÐী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্র সে। লেখাপড়া করে অনেক দূর এগোতে চায় আশরাফ। জেএসসিতে সে জিপিএ ৩ দশমিক ১৪ পেয়েছিল।

বোয়ালখালী পৌরসভার ৮নং ওয়ার্ডের পশ্চিম গোমদন্ডী গ্রামের নাসির উদ্দিনের চার সন্তানের মধ্যে সবচেয়ে ছোট আশরাফ। বাবা নাসির উদ্দিন ছিলেন ব্যবসায়ী। তবে তিনি এখন ব্যবসার সঙ্গে আর সম্পৃক্ত নন। আশরাফের দুই ভাই সরকারি চাকরিজীবী। তাকে কোলে করে কেন্দ্র্রে নিয়ে আসা আরেক ভাই সালাউদ্দিনও ব্যবসা করেন।

এ ব্যাপারে জিজ্ঞাসা করলে সালাউদ্দিন জানান, জন্মের পর থেকে আশরাফের ডান হাতের কব্জি নেই। তার দুই পা অচল। বাম হাতেই তার সবকিছু। তিনি বলেন, আশরাফ পড়ালেখায় আগ্রহী হওয়ায় আমরা তাকে সহযোগিতা করে যাচ্ছি।

২৪ঘণ্টা/ জে-আর

Feb2
Feb2