৩ ঘন্ট পর স্বাভাবিক

সীতাকুন্ডের ভাটিয়ারীতে ট্রেনের বগি লাইনচ্যুত

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২, ৩:৪৮ বিকাল
সীতাকুন্ডের ভাটিয়ারীতে ট্রেনের বগি লাইনচ্যুত

চট্টগ্রাম জেলার সীতাকুন্ডের ভাটিয়ারীতে বিজয় এক্সপ্রেস নামে একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। শনিবার সকাল সাড়ে নয়টার সময় উপজেলার ভাটিয়ারী রেল স্টেশনে এঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোন ধরণের হতাহতের খবর পাওযা যায়নি।

খবর পেয়ে ঘটনাস্থালে আসেন চট্টগ্রাম জিআরপির পুলিশ সুপার প্রকৌশলী হাসান চৌধুরী ও জিআরপির পুলিশের ওসি মো. নাজিম উদ্দিন ।

জানা যায়, সকাল ৯টায় চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি ভাটিয়ারীতে আসার পর একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। তবে বিকল্প লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। দুপুর ১২ নাগাদ লাইনচ্যুত ট্রেনটি মেরামত হলে ভাটিয়ারী স্টেশন থেকে ছেড়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে ভাটিয়ারী রেল ষ্টেশনের ষ্টেশান মাষ্টার সঞ্জিত দাশ বলেন, ময়মনসিংহগামী বিজয় এক্মপ্রেস ট্রেনটি যাত্রা শুরু করে চট্টগ্রাম থেকে সকাল ৯টায় ১৫ মিনিটে।

উপজেলার ভাটিয়ারী ষ্টেশনে যাত্রী নেওয়ার জন্য রোব লাইনে ডোকার সময় ১৪ টি বগির মধ্যে ১২নং বগিটি লাইনচ্যুত হয়। তবে ট্রেনে কোন সিডিউল বিপর্যয় ঘটনা ঘটেনি।

আমাদের কর্ণফুলি ট্রেনটি ডাউন লাইনে দিয়ে চলে গেছে। উদ্ধারকারী ট্রেন এসে পিছনের দুইটি বগি চট্টগ্রামের নিয়ে যায়। বাকি ১২টি বগি দুপুর ১২টার ২৩ মিনিটের সময় ময়মনসিংহগামী চলে যায়।

২৪ ঘণ্টা/ জে-আর

Feb2
Feb2