পরীক্ষা হলে মোবাইল ফোন ব্যবহারের দায়ে ১৪ শিক্ষককে অব্যাহতি
এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে চট্টগ্রামের লোহাগাড়ায় এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা চলাকালীন মোবাইল ফোন ব্যবহারের দায়ে ১৪ জন প্রত্যবেক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ।
২৪ সেপ্টেম্বর পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে ইউএনও মাদ্রাসা বোর্ডের অধীন অনুষ্ঠিত দাখিল পরীক্ষার কক্ষে মোবাইল ফোনসহ দায়িত্ব পালন করায় উপজেলার আমিরাবাদ সুফিয়া আলিয়া মাদ্রাসা কেন্দ্রে ৭ জন
এবং মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষা কেন্দ্র দক্ষিণ সাতকানিয়া গোলাম বারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ৭ জন কক্ষ প্রত্যবেক্ষকসহ মোট ১৪জন প্রত্যবেক্ষককে দায়িত্ব হতে অব্যাহতি দেওয়া হয়।
তাদেরকে এবছর অন্যান্য পরীক্ষা এবং আগামী বছর পরীক্ষার দায়িত্ব পালন হতে অব্যাহতি প্রদান করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ জানান, কক্ষ প্রত্যবেক্ষকগণ দায়িত্ব পালনের সময় মোবাইল ব্যবহার করা আইন পরিপন্থী।
দায়িত্ব পালনকালে তাদের কাছে মোবাইল ফোন পাওয়া গিয়েছে, সেজন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি। দুটি পরীক্ষাকেন্দ্রের মোট ১৪জন কক্ষ প্রত্যবেক্ষককে শাস্তিস্বরূপ দায়িত্ব হতে অব্যাহতি প্রদান করা হয়।
২৪ ঘণ্টা / জে-আর



আপনার মতামত লিখুন