হাটহাজারী সামাজিক সম্প্রীতি সমাবেশ 

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২, ৭:০২ রাত
হাটহাজারী সামাজিক সম্প্রীতি সমাবেশ 
হাটহাজারী উপজেলা প্রশাসন আয়োজিত সম্পর্ক ও সামাজিক বন্ধনকে সুসংহত রাখা, অসাম্প্রদায়িক চেতনায় ধর্মীয় ও সামাজিক বন্ধনকে এগিয়ে নেয়ার লক্ষ্যে রবিবার (২৫সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে ‘উপজেলা সামাজিক -সম্প্রীতি সমাবেশ’ অনুষ্ঠিত হয়। পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহিদুল আলম সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ও স্থানীয় সাংসদ ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ(এমপি)।
উপজেলা সমবায় অফিসার বিজয় কৃষ্ণ নাথের পরিচালনায় স্বাগত বক্তব্যে রাখেন উপজেলা সহ:(ভূমি) আবু রায়হান, হাটহাজারী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক,
মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তার বেগম মুক্তা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আলী, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম, প্রেস ক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া, পুন্ডরিক বিদ্যানিধির অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী,আরবী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফরিদ আহম্মেদ, ইমাম সমিতি সভাপতি হাফেজ আহম্মেদ,
গড়দুয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরওয়ার মোরশেদ তালুকদার, নাঙ্গলমোড়া ইউপি চেয়ারম্যান মো. হারুনর রশীদ, পুজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি পরিমল কান্তি দে প্রমুখ।
এসময় উপজেলা পরিসদের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যানগন, শিক্ষক সমিতি, ইমাম সমিতি, পুজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদ, ওলামা পরিষদ, জন্মাষ্টমী পরিষদসহ গন্যমান্যব্যাক্তি বর্গগন উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, সমাজে সম্প্রীতি বিনিষ্টকারীর সংখ্যা খুব নগন্য, ভাল মানুষের সংখ্যা বেশী।
তাই এ অল্প সংখ্যক বিনষ্টকারীকে সৎপথে চালিত করতে হবে। আমাদের বাংলাদেশ সারা বিশ্বে সামাজিক সম্প্রীতি এক রোলমডেল। তাই কোন অপশক্তি এদেশের সম্প্রতিকে নষ্ট করতে পারবে না।
ধর্মকে পুঁজি করে যেন কেউ অরাজকতা সৃষ্টি করতে না পারে সেদিকে সজাগ থাকতে হবে।যারা পার্থক্য সৃস্টি করতে চায়, তাদের স্বার্থে কারণে এ বিদ্বেষ সৃস্টি করে। অনুষ্ঠান ধর্মীয় গ্রন্থ পাঠ ক্বারী মিজানুর রহমান, গৌবন্দ প্রসাদ মহাজন, প্রদীপ কুমার বড়ুয়া।
২৪ ঘণ্টা /জে-আর
Feb2
Feb2