সাতকানিয়ায় বন্য হাতির আক্রমণে চা শ্রমিকের মৃত্যু
ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২, ৬:৩৫ সন্ধ্যা
চট্টগ্রামের সাতকানিয়ায় বন্য হাতির আক্রমণে ফাতেমা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। গত ২৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার চরতী ইউনিয়নের দুরদুরী এলাকায় এ ঘটনা ঘটে।
ফাতেমা বেগম চরতি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নতুন পাড়া এলাকার সেলিম উদ্দীনের স্ত্রী। সে বাঁশখালি চা—বাগানে চা শ্রমিক হিসেবে কাজ করতেন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, নিহত ফাতেমা বেগম অন্যান্যদের সঙ্গে বাঁশখালী চা বাগানে কাজ শেষে মধ্যম দুরদুরী গুনারগুনা পাহাড়ের পার্শ্ব দিয়ে হেঁটে বাড়ি আসছিলেন।
এসময় হঠাৎ হাতি আক্রমণ করলে অন্যান্যরা দৌঁড়ে পালিয়ে রক্ষা পেলেও ফাতেমা বেগম হাতির আক্রমণের শিকার হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
২৪ ঘণ্টা / জে-আর



আপনার মতামত লিখুন