হাটহাজারীতে প্রধানমন্ত্রী জন্মদিন পালিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২, ৬:৪৮ সন্ধ্যা
হাটহাজারীতে প্রধানমন্ত্রী জন্মদিন পালিত

????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

চট্টগ্রামের হাটহাজারীতে নানা আয়োজনের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৬তম জন্মদিবস উদযাপন করা হয়েছে।

আজ ২৮ সেপ্টেম্বর (বুধবার) সকালে উপজেলা অডিটরিয়ামে উপজেলা প্রশাসন, জাতীয় মহিলা সংস্থা ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম এর সভাপতিত্বে দোয়া মাহফিল, আলেচনা সভা ও কেক কেটে জন্মদিন পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তার বেগম মুক্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা এসএম জিন্নাত সুলতানা, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম,

মহিলা সংস্থা সভাপতি শারমিন ইকবাল রিজভী, প্রেস ক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া, গড়দুয়ারা ইউপি চেয়ারম্যান সওরয়ার মোর্শেদ তালুকদার, নাঙ্গলমোড়া ইউপি চেয়ারম্যান হারুনর রশীদ,

ছিপাতলী ইউপি চেয়ারম্যান নুরুল আহাসান লাভু, ধলই ইউপি চেয়ারম্যান আবুল মনসুর, মেখল ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী ও

ফরহাদাবাদ ইউপি চেয়ারম্যান শওকত আলম শওকত সহ উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিকবৃন্দ।

২৪ ঘণ্টা / জে-আর

Feb2
Feb2