হাটহাজারীতে তথ্য অধিকার দিবস পালিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২, ৬:৫৮ সন্ধ্যা
হাটহাজারীতে তথ্য অধিকার দিবস পালিত

চট্টগ্রামের হাটহাজারী উপজেলা প্রশাসন’র আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ ২৮ সেপ্টেম্বর (বুধবার) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তার বেগম মুক্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা এসএম জিন্নাত সুলতানা, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম, মহিলা সংস্থা সভাপতি শারমিন ইকবাল রিজভী,

প্রেস ক্লাবের সভাপতি কেশব কুমার বড়–য়া, গড়দুয়ারা ইউপি চেয়ারম্যান সওরয়ার মোর্শেদ তালুকদার, নাঙ্গলমোড়া ইউপি চেয়ারম্যান হারুনর রশীদ, ছিপাতলী ইউপি চেয়ারম্যান নুরুল আহাসান লাভু,

ধলই ইউপি চেয়ারম্যান আবুল মনসুর, মেখল ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরীসহ উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিকবৃন্দ।

২৪ ঘণ্টা / জে-আর

Feb2
Feb2