হাটহাজারীর মেখলে সামাজিক সম্প্রীতি সমাবেশ
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ সেপ্টেম্বর (বুধবার) বিকেলে মেখল ইউনিয়ন পরিষদ আয়োজিত সামাজিক সম্প্রীতি সমাবেশে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহিুবুল হক এর পরিচালনায়, ইউপি চেয়ারম্যান মো. সালাউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম।
এতে প্রধানবক্তা ছিলেন হাটহাজারী মডেল থানা অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন চবি মেডিকেলের চীফ ডা. মো. আবু তৈয়ব,
নগেন্দ্র মহাজন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল লাল নাথ, বীর মুক্তিযোদ্ধা মনির আহম্মেদ, পুন্ডরিক বিদ্যানিধির অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ ব্রহ্মাচারী নানুপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মওলানা খোরশদুল আলম,
আল মনোয়ার পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন মাওলা, উপজেলা জাপার সাধারণ সম্পাদক মো. লোকমান সিকদার প্রমুখ।
বক্তারা বলেন, নিজেকে মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসাবে গড়ে তুলতে পারলে সামাজিক সম্প্রীতি অক্ষুন্ন থাকবে। শিক্ষার সাথে বিনয় ও মানবিক গুণাবলী শিক্ষা দিতে হবে।
সমাজের প্রতি প্রত্যেক মানুষের দায়িত্ব ও কর্তব্যবোধ রয়েছে। আমরা যদি নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন হই তাহলে সমাজে সমস্যা থাকবে না।
২৪ ঘণ্টা / জে-আর



আপনার মতামত লিখুন