চন্দনাইশে বিভিন্ন মামলায় ৩ জন আটক
ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২, ৯:০১ রাত
চট্টগ্রামের চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলা, পরোয়ানাভুক্ত আসামি সহ মোট ৩ জনকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার রাতে চন্দনাইশ থানার পৃথক অভিযানে কোতোয়ালি থানার মামলা নং-৩২(০২)১৭,ধারা-৩০২/৩৪পেনাল কোড তাদের আটক করা হয়।
আটককৃত আসামিরা হলো-মো. ইরফান(২২), পিতা-নুরুল আমিন, প্র: মুন্সি মিয়া,সাং-পূর্ব কেশুয়া,কাজী মুন্সি মিয়ার বাড়ি,৩ নং ওয়ার্ড।
২) মো. আব্দুল আলীম (৫৬), পিতা-ফজল করিম, সাং-পূর্ব সাতবাড়িয়া, সাদেক পাড়া।৩) ৩৪ ধারার আসামি, মো. ইমরান হোসেন (৩০), পিতা-আবু তালেব, প্র: তালুনী, সাং-দোহাজারী বারুদখান, সর্ব থানা-চন্দনাইশ, জেলা চট্টগ্রাম।
ভারপ্রাপ্ত ওসি আনোয়ার হোসেন জানান, বিভিন্ন মামলায় মোট ৩ জনকে আটক করে বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়েছে।
২৪ ঘণ্টা / জে-আর



আপনার মতামত লিখুন