জশনে জুলুসের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
চট্টগ্রামের পটিয়ায় জশনে জুলুস ঈদ—এ মিলাদুন্নবী (দ.) উপলক্ষে হযরত শাহচান্দ আউলিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের সংগঠন যুন—নারাইন ছাত্র ঐক্য পরিষদ এর উদ্যোগে সারাদিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
আজ ৭ অক্টোবর (শুক্রবার) সকাল ৮ থেকে সারাদিন ব্যাপী মাদ্রাসার মিলনায়তনে মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়।
এসময় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন সাইফুদ্দিন খালেদ জোহাদী। প্রধান অতিথি ছিলেন পটিয়া জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা পরিচালক ডা. এমদাদুল ইসলাম।
পটিয়া জেনারেল হাসপাতালে সিনিয়র ডাক্তার এমদাদুল ইসলাম মেডিকেল ক্যাম্পে ১’শ জন অসহায় মানুষের রোগ নির্ণয় করে, তাদের কে প্রেসকিপশন দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি মো. আশরাফুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের নূরী,
অনুষ্ঠানে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠানের আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো. বকতিয়ার হাকিম প্রমুখ।
২৪ ঘণ্টা / জে-আর



আপনার মতামত লিখুন