চকরিয়ায় বন্য হাতির মৃত্যু
কক্সবাজারের চকরিয়া উপজেলায় হাজীরঘোনা মধুশিয়া বাগানে অসুস্থ হয়ে একটি বন্য হাতি মারা গেছে। গত রোববার দুপুর দেড়টার দিকে ময়নাতদন্ত শেষে হাতিটি মাটিচাপা দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে উপজেলার খুটাখালী ইউনিয়নের গহিন বনের হাজীরঘোনা এলাকায় এক দল বন্য হাতি আসে। ধারণা করা হচ্ছে, ওই দিন রাতে হাতিটি মারা গেছে।
কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ি রেঞ্জের সহকারী বন সংরক্ষক দীপন দাস বলেন, মধুশিয়া বাগানে একটি পুরুষ হাতি মারা যাওয়ার খবর পেয়ে বেলা একটার দিকে বন বিভাগ,
প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জনসহ ঘটনাস্থলে যান তিনি। পরে ময়নাতদন্ত শেষে হাতিটি মাটিচাপা দেওয়া হয়।
তিনি আরো বলেন, হাতির শরীরে কোনো গুলি বা আঘাতের চিহ্ন নেই। সেখানে বিদ্যুতের ফাঁদও নেই। চিকিৎসকেরা বলছেন, অসুস্থ হয়ে হাতিটি মারা গেছে।
চকরিয়া প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন মুনতাকিম বিল্লাহ বলেন, যকৃতে সংক্রমণ হওয়ায় হাতিটি মারা গেছে।
এর বয়স দুই বছর। এর ওজন এক টন ও দৈর্ঘ্য ছয় ফুট। দুই দিন আগে হাতিটি মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।
২৪ ঘণ্টা / জে-আর


আপনার মতামত লিখুন