রাউজানে উরকিরচর জনতা সংঘের
তিনদিন ব্যাপী ঈদে মিলাদুন্নবী (দ.) সম্পন্ন
চট্টগ্রামের রাউজান উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন উরকিরচর জনতা সংঘের উদ্যোগে তিনদিন ব্যাপী ৪৮ তম পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দ.) গত ৬,৭,৮ অক্টোবর উরকিরচর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে খতমে কোরআন, খতমে বোখারী শরীফ, খতমে গাউছিয়া,খতমে খাজেগান, জশনে জুলুছ,
শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক নাত ক্বেরাত প্রতিযোগিতা,ইসলামী জ্ঞান কুইজ প্রতিযোগিতার ড্র,পুরষ্কার বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি,
আলোকচিত্র প্রদর্শনী, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও তবরুক বিতরণ।
তিনদিনের কর্মসূচিতে অংশগ্রহণ করেন প্রখ্যাত বুজুর্গানে দ্বীন, ওলামায়ে কেরাম, ইসলামী চিন্তাবিদ, সাংবাদিক, বুদ্ধিজীবী, রাজনীতিবিদগণ উপস্থিত ছিলেন।
তিনদিব্যাপী মাহফিলে আলোচক ছিলেন মিডিয়া ব্যাক্তিত্ব আল্লামা মুফতি মাসউদ রেজভী, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হযরতুল আল্লামা মুফতি অছিয়র রহমান আলকাদেরী,
আন্জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্টের চেয়ারম্যান, মাওলানা মুহাম্মদ আবুল কাশেম নূরী, চাঁদপুর শোরশাক গাউছিয়া মডেল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ মমতাজুল আরেফিন হেলালী,
কমলাপুর রেলওয়ে স্টেশন জামে মসজিদের খতিব হযরতুল আল্লামা মুফতি হাসানুর রহমান হোসাইনী নক্সবন্দী, কাদেরিয়া তৈয়বিয়া আলিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা মুফতি আবুল কাশেম ফজলুল হক,
উরকিরচর মোহাম্মদীয়া গাউছিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ হযরতুল আল্লামা হাসান রেজা আল কাদেরী।
মিলাদ মাহফিলে অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ,
উরকিরচর জনতা সংঘের সাবেক সভাপতি এস এম শফিউল আজম, আলহাজ্ব নুরুল আবছার মিয়া, উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল,
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, উরকিরচর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক চেয়ারম্যান এস এম আবদুল মজিদ, সাধারণ সম্পাদক শফিউল আলম।
৩য় অধিবেশন বাদে এশা মিলাদ মাহফিলে সমাপনী বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম সুমন। সাধারণ সম্পাদক সাধারন সম্পাদক সাইফুউদ্দীন সাইফ এর সঞ্চালনায় আয়-ব্যয়ের হিসাব প্রদান করেন অর্থ সম্পাদক নেজাম উদ্দিন চৌধুরী করিম।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সহ সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কালাম মেম্বার,
সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব ছগির আহম্মদ, নুরুল আমিন, মোহাম্মদ আইয়ুব, সরোয়ার আলম, মো. নুর নবী,
ইউছুপ আলী, মহিউদ্দিন ইমন, আবু তাহের সওদাগর, হাবিবুল ইসলাম চৌধুরী, হাজী জহুরুল আলম, রফিকুল, আনোয়ার আজম,
আলী আকবর, হাজী জানে আলম, ওসমান গনী, সংগঠনের সহ সভাপতি মনছুর আলম, ওসমান গণী, সাবেক সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকী,
নাছির উদ্দীন, সাইফুদ্দীন আত্তারী, আরিফুল ইসলাম, সাংবাদিক লোকমান আনছারী, এমরান আজম আত্তারী, সাজ্জাদ হোসেন রুবেল,
ফরহাদ উদ্দিন বাবলু, তারেক আজিজ, মোহাম্মদ শাহেদ, মোহাম্মদ আলী, আবু বক্কর ছিদ্দিকী, মোহাম্মদ ফিরুজ,
আব্দুর রহিম রুবেল, নাজমুল রায়হান, এয়াকুব আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
২৪ ঘণ্টা / জে-আর


আপনার মতামত লিখুন