বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ রিসোর্স সেন্টার উদ্বোধন
দেশে প্রথমবারের মতো একক নদী ভিত্তিক রিভার রিসোর্স সেন্টারের ফলক উন্মোচন করা হল হালদা নদীর পাড়ে।
গত ৯ অক্টোবর (রোববার) দুপুরে হাটহাজারী উপজেলার গড়দুয়ারায় ইউনিয়নের হালদা নদীর পাড়ে ‘বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ রিসোর্স সেন্টার’ এর শুভ উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রণালয় এর সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।
এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. মনজুরুল কিবরিয়া হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোঃশাহিদুল আলম,
রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ,সহ বাপাউবোর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রকল্পটির প্রকল্প পরিচালক এবং স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রিসোর্স সেন্টারটি বাস্তবায়ন করেন বাংলাদেশ সেনাবাহিনীর ২০ ইসিবি, ৩৪ ইঞ্জিনিয়ার কন্সট্রাকশন বিগ্রেড এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।
২৪ ঘণ্টা / জে-আর



আপনার মতামত লিখুন