সাতকানিয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মনির
চট্টগ্রামের সাতকানিয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন আসন্ন চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে সাতকানিয়া (সদস্য আসন-১৪) থেকে নির্বাচনে অংশগ্রহণকৃত প্রার্থী মনির আহমদ। গত ১০ অক্টোবর (সোমবার) উপজেলার একটি রেস্টুরেন্টে আয়েজিত সভায় উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা আ’লীগের সাংগঠনিক জাফর আলম, সাতকানিয়া পৌর মেয়র মোহাম্মদ জুবায়ের সহ আ’লীগ নেতৃবৃন্দ ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ।
এসময় মনির বলেন, আমি সাংবাদিক বান্ধব মানুষ এবং সাংবাদিকদের সাথে সর্বদা সু সম্পর্ক রক্ষা করে চলেছি। ভবিষ্যতে নির্বাচিত হলে সাংবাদিকদের সাথে আলোচনার মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন করব।
এছাড়া আমার কাছে আঞ্চলিকতা বা স্বজনপ্রীতি প্রাধান্য পাবেনা। সকল ইউপি চেয়ারম্যান, সদস্য, মেয়র ও কাউন্সিলরদের মাঝে সঠিকভাবে উন্নয়নের অংশ পৌঁছে দিব এবং তাদের সাথে আলোচনা সাপেক্ষ প্রজেক্ট বাস্তবায়ন করব।
তিনি আরো বলেন, আমি ব্যবসায়ী পরিবার থেকে রাজনীতিতে এসেছি। দীর্ঘ ৫ বছর কেওচিয়া ইউপি চেয়ারম্যান ছিলাম। কোন দূর্নীতির টাকা আমার পকেটে ঢোকাইনি।
পরিষদের বাইরেও বিভিন্ন সময় নিজের তহবিল থেকে সাধ্যমত সহযোগীতা করেছি। বিভিন্ন দপ্তর থেকে নিজ উদ্যোগে এলাকার জন্য বিভিন্ন প্রজেক্ট এনেছি। অতীতে কোন দূর্নীতির সাথে যুক্ত ছিলামনা এবং ভবিষ্যতেও সম্পূর্ণ দূর্নীতিমুক্ত থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।
প্রসঙ্গত: আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনে ভোট প্রয়োগ করবেন সাতকানিয়া উপজেলার ১৭টি ইউপি’র চেয়ারম্যান ও সদস্য এবং পৌরসভার মেয়র,
কাউন্সিলর ও উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ মোট ২৩৭ জন ভোটার। তবে নির্বাচনী জঠিলতা থাকায় ভোট প্রয়োগ করতে পারবেননা এক ইউপি চেয়ারম্যান।
২৪ ঘণ্টা / জে-আর


আপনার মতামত লিখুন