সাতকানিয়ায় পিআইবি’র সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন
চট্টগ্রামের সাতকানিয়ায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর ৩ দিনব্যাপি সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষন সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার (১১ অক্টোবর) দক্ষিণ চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের নিয়ে সাতকানিয়া উপজেলা মিলনায়তনে আয়োজিত এই কর্মশালা সম্পন্ন হয়।
কর্মশালার শেষ দিনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী এমপি।
সাতকানিয়া প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মাহফুজ-উননবী খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহেদ হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, সাতকানিয়া পৌর মেয়র মোহাম্মদ জুবায়ের ও পিআইবি’র জ্যেষ্ট প্রশিক্ষক শেখ মজলিস ফুয়াদ।
এর আগে সোমবার (৯ অক্টোবর) অনুষ্ঠানে ভার্চুয়ালীযুক্ত হয়ে কর্মশালার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া।
অনুষ্টানে ভার্চুয়ালী যুক্ত হয়ে আরো বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তর সম্পাদক সাইফুল আলম, প্রধান মন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান,
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আনোয়ারুল আজিম আরিফ, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মাঈনুদ্দিন হাসান চৌধুরী,
বাংলাদেশ আ’লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন ও সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান।
২৪ ঘণ্টা / জে-আর


আপনার মতামত লিখুন