বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল : আ.ক.ম মোজাম্মেল হক
চট্টগ্রামের রাউজানে মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময়কালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এম.পি বলেছেন, বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে এ দেশের আপামর জনতা স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিলেন। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে পাকিস্তানী হানাদার বাহিনীকে পরাজিত করে এ দেশের মানুষ স্বাধীনতা অর্জন করেছে। আজ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য ও দক্ষ নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত লাভ করছে। আজকে রাউজানের সাংসদ ফজলে করিম চৌধুরীর নেতৃত্বে রাউজানে অভূতপূর্ণ উন্নয়ন হয়েছে।
এ সব সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যার বলিষ্ট নেতৃত্বে। তিনি আরো বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের অবদান এ দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
আজ ১১ অক্টোবর (মঙ্গলবার) রাউজান উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন রাউজানের সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরী।
উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ সিকদারের সভাপতিত্বে ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লিকসন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল,
উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযুদ্ধা কাজী আব্দুল ওহাব, রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নূর মোহাম্মদ, ওসি আবদুল্লাহ আল হারুন,
মুক্তিযোদ্ধ আবু জাফর চৌধুরী, মুক্তিযোদ্ধা ইউসুফ খান চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কফিল উদ্দিন চৌধুরী।
এসময় বীর মুক্তিযোদ্ধাগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আওয়ামীলীগ, যুবলীগ ছাত্রলীগ প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক রাউজানের সংসদকে নিয়ে বিল্পবী মাস্টার দা সূর্যসেন পাঠাগার পরিদর্শন করে মহান এই বিল্পবীর অবক্ষয় মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে উপজেলা ডাক বাংলো চত্বরে একটি ফলজ গাছের চারা রোপন করেন এবং রাউজান মুক্তিযুদ্ধ কমপ্লেক্স ভবন পরিদর্শন করে সেখানে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। একই দিন মন্ত্রী দক্ষিণ রাউজানে একাধিক কর্মসূচিতে অংশ নেন।
২৪ ঘণ্টা / জে-আর


আপনার মতামত লিখুন