হাটহাজারীতে আল্লামা তাহের শাহ আসছেন শনিবার
গাউসিয়া কমিটি বাংলাদেশ হাটহাজারী উপজেলা পশ্চিম পরিষদ এর উদ্যোগে আগামী ১৫ অক্টোবর (শনিবার) হাটহাজারী পার্বতী মডেল হাই স্কুল মাঠে আসছেন আওলাদে রাসূল পীরে ত্বীকত আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ (মা জি আ), পীরে বাঙ্গাল আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবের শাহ (মা জি আ) আল্লামা সৈয়দ কাশেম শাহ (মা জি আ) আল্লামা তাহের শাহ আসছেন।
এ উপলক্ষে সমগ্র হাটহাজারী সহ আশেপাশের উপজেলাগুলোতেও ব্যাপক প্রচার-প্রচারণা শুরু করেছে গাউছিয়া কমিটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষেরা।
হাটহাজারীতে আওলাদে রাসুলগনের আগমনকে সামনে রেখে প্রোগ্রাম সফল করার লক্ষে বিশাল প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় গতকাল মঙ্গলবার রাতে।
এতে প্রধান অতিথি থাকবেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী।
প্রধান বক্তা থাকবেন গাউছিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কামরুল ইসলাম।
এতে বক্তব্য রাখেন আলহাজ্ব আহসান হাবিব চৌধুরী হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক চট্টগ্রাম উত্তর জেলা, সভাপতি, আলহাজ্ব মুহাম্মদ হারুন সওদাগর, সাধারণ সম্পাদক,
আলহাজ্ব কাজী মুহাম্মদ আবু ছাঈদ সহ চট্টগ্রাম উত্তর জেলা, হাটহাজারী উপজেলা পশ্চিম পরিষদ এর নেতৃবৃন্দ। এ সময় আলহাজ্ব মুহাম্মদ ইউনুস, আহবায়ক করে একটি কমিটি গঠন করা হয়।
২৪ ঘণ্টা / জেআর


আপনার মতামত লিখুন