কর্ণফুলী নদীতে জাহাজ ডুবে ক্যাম্পেটেনসহ নিখোঁজ ৬
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে এফভি মাগফেরাত নামের একটি ফিশিং জাহাজ ডুবে ক্যাপ্টেন সহ ৬ জন নিখোঁজ রয়েছে। জাহাজে থাকা ১৫ জন নাবিকের মধ্যে ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়।
আজ ১২ অক্টোবর (বুধবার) দিবাগত রাতে কর্ণফুলী উপজেলাধীন ইছানগর সি রিসোর্স জেটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ।
নৌ-পুলিশ জানায়, মেরামতের জন্য ডক ইয়ার্ডে তোলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বয়ার সঙ্গে ধাক্কা লেগে এফভি মাগফেরাত নামে ফিশিং জাহাজ কর্ণফুলী নদীতে ডুবে যায়।
নিখোঁজ ব্যক্তিদের মধ্যে জাহাজের ক্যাপ্টেন ফারুক বিন আবদুল্লাহ, মো. সাইফুল, রহমত আলীর পরিচয় জানা গেছে।
ক্যাপ্টেনসহ জাহাজে ১৫ নাবিক ছিল। ডুবে যাওয়ার পর সাঁতরে ও আশপাশের নৌকার সাহায্যে ৯ জনকে উদ্ধার করা গেছে। এখনো জাহাজের ক্যাপ্টেন ফারুক বিন আবদুল্লাহ,
মো. সাইফুলসহ ৬ জন নিখোঁজ আছেন। ফায়ার সার্ভিস ও সদরঘাট নৌ-থানা পুলিশ নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
সদরঘাট নৌ-থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, র্যাংকন ফিশিং লিমিটেডের মালিকানাধীন এফভি মাগফেরাত জাহাজটি মেরামত করার জন্য
ইছানগর সি রিসোর্স ডক ইয়ার্ডে তোলার সময় জাহাজের প্রোপেলার (পাখা) খুলে যায়।
এতে নিয়ন্ত্রণ হারিয়ে নদীর ২ নম্বর বয়ার সঙ্গে ধাক্কা লেগে জাহাজটি ডুবে যায়। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ।
২৪ ঘণ্টা / জেআর


আপনার মতামত লিখুন