শেখ রাসেলের জম্মদিনে
রাউজানে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি দিলেন মেয়র জমির উদ্দিন পারভেজ
শেখ রাসেলের জম্মদিন উপলক্ষে দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা বৃত্তির টাকা বিতরণ করেছেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। আজ ১৮ অক্টোবর মঙ্গলবার সকালে পৌরসভা কার্যালয়ে মেয়র বিভিন্ন মানবিক কর্মসূচী পালন করে।
কর্মসূচীর মধ্যে ছিল খতমে কোরআন, দেয়া মাহফিল দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা বৃত্তি বিতরণ ও এতিমদের মাঝে খাওয়ার বিতরণ।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট সন্তান শেখ রাসেলের ৫৯ তম জম্মদিন উপলক্ষে এসব আয়োজনে পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ ছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর জানে আলম জনি,
মহিলা কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস ডলি, আওয়ামী লীগ নেতা হারুন উর রশিদ চৌধুরী টিপু, ব্যবসায়ী আজাদ হোসেন প্রমুখ।
এদিন সকালে রাউজান উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৯তম জন্মদিন পালিত হয়েছে।
জম্মদিন উপলক্ষে আজ ১৮ অক্টোবর মঙ্গলবার সকালে রাউজান উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে কেক কাটা, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন রাউজানের সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরী। রাউজান উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব বশির উদ্দিন খাঁনের সঞ্চালনায় বক্তব্য রাখেন রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ,
আওয়ামীলীগ নেতা জানে আলম জনি, আলমগীর আলী, জসিম উদ্দিন চৌধুরী, ইউপি চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু, নিজাম উদ্দিন আহম্মদ চৌধুরী, কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী,
আজাদ হোসেন, আওয়ামীলীগ নেতা হাসান মোহাম্মদ রাসেল, তছলিম উদ্দিন, মুছা আলম খাঁন চৌধুরী, সারজু মোহাম্মদ নাছের, শওকত হোসেন, আহসান হাবিব চৌধুরী, যুবলীগ নেতা তপন দে,
সাবের হোসেন, আকতার হোসেন, ইমরান হোসেন ইমু ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন আরমান সিকদার, ফয়সাল মাহমুদ প্রমুখ।
২৪ ঘণ্টা / জেআর


আপনার মতামত লিখুন