লোহাগাড়ায় রাতের আঁধারে সীমানা প্রাচীর ভেঙে জায়গা দখলের অভিযোগ
ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১৯ অক্টোবর, ২০২২, ৬:৩৩ সন্ধ্যা
চট্টগ্রাম লোহাগাড়ায় রাতের আঁধারে সীমানা প্রাচীর (স্টিল গ্রীল) ভেঙে মালামাল লুটসহ জায়গা দখলের বিস্তর অভিযোগ উঠছে।
গত ১৮ অক্টোবর (মঙ্গলবার) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টায় উপজেলার আমিরাবাদ ইউনিয়নের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কস্থ বার আউলিয়া বিশ্বিবদ্যালয় কলেজের সামনে অদুদ বিল্ডিংয়ে এ ঘটনা ঘটে।
বিল্ডিংয়ের মালিক আবদুল অদুদের ছেলে আমিনুল ইসলাম বাদী হয়ে পাশ্ববর্তী বিল্ডিং ইলিয়াস ভবনের মালিক ইলিয়াস ও শাহ আলম, উভয়পিতা আব্দুল মজিদ সহ অজ্ঞাত ৩/৪জনকে বিবাদী করে লোহাগাড়া থানায় একটি লিখিত অভিযোগ করেন।
সূত্র মতে, বিবাদীগণ পূর্ব শত্রুতার জেরে বিল্ডিংয়ের সীমানার (স্টিল গ্রীল) রিলিং কেটে জায়গা জবরদখল ও মালামাল লুট করেছে বলে জানা যায়।
যার আনুমানিক মূল্য ৩ লক্ষ টাকা বলে দাবী করেন ভুক্তভোগী আমিনুল ইসলাম। তিনি আরো জানান, সকালে বিষয়টি বিল্ডিংয়ের সিসি ক্যামেরায় দেখতে পেয়ে প্রতিপক্ষ শাহ আলমের কাছে জিজ্ঞেস করলে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বিভিন্ন ধরনের হুমকি ধমকিসহ মারধর করার জন্য এগিয়ে আসে।
তাছাড়া প্রতিপক্ষগণের সাথে বিল্ডিংয়ের সীমানা নিয়ে আগে থেকে বিরোধ চলে আসছিল। তার প্রেক্ষিতে বিগত ৫ সেপ্টেম্বর লোহাগাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলেও জানান ভুক্তভোগী আমিনুল ইসলাম। প্রতিপক্ষ এখনও পর্যন্ত হুমকি ধমকি দিয়ে শাঁসিয়ে আসছে এবং বিভিন্ন লোকের মাধ্যমে চাঁদা দাবী করে আসছে বলে জানান তিনি।
এ বিষয়ে লোহাগাড়া থানার অফিসার ইন-চার্জ বলেন, ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। যথাযথ তদন্ত সাপেক্ষে আইনের আওতায় আনা হবে।
এ ব্যাপারে প্রতিপক্ষ ইলিয়াস জানান, আমি এই ঘটনার সাথে জড়িত নই। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।
২৪ ঘণ্টা / জেআর



আপনার মতামত লিখুন