সাতকানিয়া থানা পুলিশের কমিউনিটি পুলিশিং—ডে পালন
“শান্তি— শৃংখলা সর্বত্র” এই স্লোগানকে সামনে রেখে সাতকানিয়া থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ পালন করা হয়েছে।
আজ শনিবার (২৯ অক্টোবর) সাতকানিয়া থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত হওয়া আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মুহাম্মদ আব্দুল হান্নানের সভাপতিত্বে ও এসআই দুলাল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া পৌরসভার মেয়র মো: জোবায়ের,
সাতকানিয়া উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মং চিংনু মারমা, সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম,
সাতকানিয়া কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ—সভাপতি মাষ্টার ফরিদুল আলম সহ বিভিন্ন ইউপি চেয়ারম্যানবৃন্দ, সংবাদকর্মীবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান বলেন, সমাজ বা রাষ্ট্রের এমন কোন জনকল্যাণমুখী কাজ নেই যেখানে পুলিশ অংশগ্রহণ করেনা। আমরা চাই আপনারা পুলিশিং চোখে অপরাধীদের শনাক্ত করে আমাদের জানাবেন। আর আমরা অপরাধ দমনে সর্বদা সচেষ্ট।
সভাপতির বক্তব্যে ওসি বলেন, সাতকানিয়ার জনগণ থানা পুলিশকে ইতোমধ্যে অপরাধ দমনে প্রচুর সহযোগিতা করেছে। তবে ভবিষ্যতেও বিভিন্ন সময় নতুন নতুন অপরাধ সৃষ্টি হতে পারে। আপনারা চারপাশে নজর রাখবেন। সাতকানিয়ায় অপরাধ দমনে আপনাদের সহযোগীতা একান্ত কাম্য।
২৪ ঘণ্টা / জেআর



আপনার মতামত লিখুন