খাঁনহাট বাজার ব্যবসায়ী সমিতির অভিষেক ও মিলাদ মাহফিল

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ৫ নভেম্বর, ২০২২, ৬:৪৯ সন্ধ্যা
খাঁনহাট বাজার ব্যবসায়ী সমিতির অভিষেক ও মিলাদ মাহফিল

চট্টগ্রামের চন্দনাইশের ঐতিহ্যবাহী বানিজ্যকেন্দ্র খাঁনহাট বাজার ব্যবসায়ী সমিতির নব নির্বাচিত কমিটির অভিষেক ও বার্ষিক মিলাদ মাহফিল সম্পন্ন হয়েছে।

উপজেলার খাঁনহাট বাজারস্থ ওয়ান আজিজ সেন্টার চত্বরে ব্যবসায়ী সমিতির আয়োজনে নবনির্বাচিত কমিটির অভিষেক ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি চৌধুরী আমীর মোহাম্মদ সাইফুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপি।

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল জব্বার চৌধুরী, সাধারণ সম্পাদক আবু ছৈয়দ চৌধুরী ও এম এ হাশেমের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার,

উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আবু আহমদ জুনু, ভাইস চেয়ারম্যান মাও. সোলায়মান ফারুকী, উপজেলা আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান চৌধুরী ।

আরো বক্তব্য রাখেন শেখ টিপু চৌধুরী, আবু তাহের চৌধুরী, মোজাম্মেল হক, ফরিদুল ইসলাম চৌধুরী, ফারুক বাহাদুর প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সহ সভাপতি সাংবাদিক মোহাম্মদ কমরুদ্দিন।

পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন মাও. আশরাফুজ্জামান আল কাদেরী। পরে অতিথি ও নব নির্বাচিত সদস্যদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

২৪ ঘণ্টা / জেআর

Feb2
Feb2