হাটহাজারীতে পাগলা কুকুরের কামড়ে আহত ১১

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ৫ নভেম্বর, ২০২২, ৭:২২ রাত
হাটহাজারীতে পাগলা কুকুরের কামড়ে আহত ১১

চট্টগ্রামের হাটহাজারীতে গত শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন আহত হয়েছে। তাছাড়া গুরুতর আহত অবস্থায় চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকি আহতদের হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয় ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত একটি পাগলা কুকুর মির্জাপুর, নাঙ্গলমোড়া ও গুমানমদ্দর্ন ইউনিয়নে হঠাৎ অজ্ঞাত স্থান থেকে ছুটে এসে রাস্তাঘাটে যেখানে যাকে পেয়েছে সেখানেই তাকে কামড়ে দিয়েছে।

এভাবে লোকজনকে কামড়ে পাগলা কুকুরটি পূর্ব দিকে ছুটে যায়। কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন আহত হয়। আহতরা হলেন,

জান্নাতুল পুস্পা (৫), নেপাল (৪৫), আমান উল্লাহ (১৭), হাসান উল্লাহ (১৭) মাসুদুর (১৩) ফয়েজ ( ১৯), হাসান (৩৫), সিহাব (১০), ডেইজি আক্তার (৩৮),

উত্তম আলী (৫২) ও আবিদ ( ৮)। উপরোক্ত চারজনের আঘাত গুরুতর হওয়ায় তাদেরকে চমেক হাসপাতালে প্রেরণ করেন।

আহতদের প্রত্যেকের বাড়ি মির্জাপুর, নাঙ্গলমোড়া ও গুমানমদ্দর্ন ইউনিয়নের।

২৪ ঘণ্টা / জেআর

Feb2
Feb2