খুঁজুন
, ,

চকরিয়ায় হত্যার উদ্দেশ্যে দুই ভাইকে ছুরিকাঘাত

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 6 November, 2022, 7:47 pm
চকরিয়ায় হত্যার উদ্দেশ্যে দুই ভাইকে ছুরিকাঘাত

আবুল হাশেম ঢাকাস্থ ফারদিন ফ্যাশন লি. এর জেনারেল ম্যানেজার (অপারেশন) পদে চাকরি করেন। সাপ্তাহিক ছুটি পেয়ে চকরিয়া সুরাজপুর—মানিকপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড এলাকায় তার গ্রামের বাড়ি আসেন। এরপর ছুটি শেষে ফজরের নামাজ পড়ে নিজ কর্মস্থলে যাওয়ার সময় ঘর থেকে বের হয় হাশেম। গত শনিবার (৫ নভেম্বর) ভোর সাড়ে ছয়টায় দিকে পায়ে হেঁটে গাড়ির স্টেশনে যাওয়ার পথে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত হয় হাশেম ও তার ভাই। এসময় আগে থেকে উৎপেতে থাকা সন্ত্রাসীরা তার থেকে মোবাইল, টাকা ও অফিসিয়াল মূল্যবান ডকুমেন্ট জোরপূর্বক ছিনিয়ে নেয়। আর তাদের ধারালো ছোরা, লোহার রড, লাঠিসোঁটা ও অস্ত্র—শস্ত্র দিয়ে হত্যার চেষ্টা করে সন্ত্রাসীরা।

এদিকে আহত ভিকটিম ও তার ভাইকে স্থানীয় লোকজন এসে চকরিয়া সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রেফার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।

চকরিয়া সরকারি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেন, আহত অবস্থায় হাশেম ও তার ভাই আসছিল। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। হাশেমের বেশ কিছু শরীরের আঘাত প্রাপ্ত হয় ও রক্ত বের হয়েছে। থাকে আমরা উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, ভোর সাড়ে ছয়টার দিকে আবুল হাশেম বাড়ি থেকে বের হয়ে শহরের দিকে যাওয়ার সময় সন্ত্রাসীরা তাকে লোহার রড, লাঠিসোঁটা ও ছুরি মেরে তার থেকে টাকা এবং মোবাইল ছিনিয়ে নেয়। এসন্ত্রাসীরা প্রতিনিয়ত সাধারণ মানুষ থেকে সর্বস্ব লুট করে এবং তাদেরকে বেধড়ক মারধর করে।

আহত আবুল হাশেমের কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি ফজরের নামাজ পড়ে নিজ কর্মস্থলে যাওয়ার জন্য স্টেশনের দিকে রওনা করলে হঠাৎ সন্ত্রাসীরা আমাকে লাঠিসোঁটা দিয়ে মারধর করে

এবং ধারালো ছোরা দিয়ে হত্যার উদ্দেশ্যে আমার মাথা লক্ষ্য করে সজোরে গাঁয়ে মারলে আমি ডান হাত দিয়ে প্রতিহত করলে ডান হাতের বৃদ্ধা ও শাহাদত আঙ্গুলের মাঝখানে পড়ে গুরুতর রক্তাক্ত কাটা জখম হয়।

এরপর আর একজন লোহার রড দিয়ে আমাকে সজোরে বারি মারে এবং বাম হাতের অনামিকা আঙ্গুলে পড়ে গুরুতর হাড়ভাঙ্গা জখম হয়। ফলে আমার বাম হাতের অনামিকা আঙ্গুলের হাঁড় ভাঙ্গিয়া দ্বিখন্ডিত হইয়া যায়।

তিনি আরো বলেন, এই সন্ত্রাসীরা আমাকে হত্যা করতে চেয়েছিল। কিন্তু আল্লাহ রহমতে আমি প্রাণে বেঁচে যায়। আমি বাদী হয়ে মো. নুরুল আমিন (৫৫), ২। মো. আসিফুল (২৫), ৩। মো. আবিদুল হাসান (২৩) ৪। মো. রামিম হাসান (১৮) সহ আরো ৪/৫ জন মারধর করে।

তাদের নামে চকরিয়া থানায় এজাহার দায়ের করি। আর সম্পূর্ণ ঘটনাটি ওসি স্যারকে অবহিত করেছি। তিনি এজাহার আমলে নিয়েছে এবং একজন কর্মকর্তা কে তদন্ত করার দায়িত্ব দিয়েছেন। আর রবিবার বিষয়টি তদন্ত করে মামলা নিবেন।

এঘটনার বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, আবুল হাশেম ও তার ভাই আমার কাছে এসেছিল। আমি একজন এসআই কে দায়িত্ব দিয়েছি তদন্ত করার জন্য।

২৪ঘণ্টা/জেআর

Feb2

৬ গোলের ম্যাচে রোমাঞ্চকর ড্র অস্ট্রিয়া-আলজেরিয়ার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 28 June, 2026, 10:42 am
৬ গোলের ম্যাচে রোমাঞ্চকর ড্র অস্ট্রিয়া-আলজেরিয়ার

আলজেরিয়া ও অস্ট্রিয়ার মধ্যকার ম্যাচের অতিরিক্ত সময়ে যা হলো তা হয়তো কোনো চিত্রনাট্যকেও হার মানাবে। নির্ধারিত সময়ে ২-২ গোলের সমতায় থাকা ম্যাচের অতিরিক্ত সময়ে গোল করে এগিয়ে গিয়েছিল আলজেরিয়া। এই গোল স্বপ্ন দেখাচ্ছিল ইরানকেও। কিন্তু ৩ মিনিটের ব্যবধানে ইরানের সেই স্বপ্ন ভেঙে দিল অস্ট্রিয়া। ৯৬ মিনিটে গোল করে আবারও সমতায় ফেরে অস্ট্রিয়া। শেষ পর্যন্ত ৩-৩ গোলে ড্র হয়েছে ম্যাচটি।

ফলে সমান ৪ পয়েন্ট করে নিয়ে নকআউটের টিকিট পেয়েছে দুই দলই। অন্যদিকে সেরা তৃতীয় স্থান অধিকারী দলগুলোর তালিকায় নবম স্থানে থেকে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে ইরান।

শনিবার গ্রুপপর্বের শেষ ম্যাচে মিসরের বিপক্ষে ১-১ গোলে ড্র করে ইরান। এতে গ্রুপে তৃতীয় হলেও শেষ বত্রিশের ওঠার আশা টিকে ছিল তাদের। কিন্তু সেই আশায় প্রথম ধাক্কা আসে উজবেকিস্তানের বিপক্ষে ডিআর কঙ্গোর জয়ে। এরপর ইরানের ভাগ্য নির্ভর করছিল ‘জে’ গ্রুপের আলজেরিয়া ও অস্ট্রিয়া ম্যাচের ওপর। এই ম্যাচে যেকোনো একটি দল জিতলেই ইরানের নকআউট নিশ্চিত হতো। কিন্তু শেষ মুহূর্তের রোমাঞ্চ আর উত্তেজনায় ম্যাচটি সমতায় শেষ হয়।

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 28 June, 2026, 10:31 am
জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা করতে নেমেছিল আর্জেন্টিনা। জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে তৃপ্তি নিয়েই মাঠ ছাড়ল কোচ লিওনেল স্কালোনির দল। নয়টি পরিবর্তন নিয়ে মাঠে নেমেও দলটি জানিয়ে দিল, বেঞ্চের শক্তিতেও তারা কম যায় না।

শুরু থেকেই আক্রমণে ছিল আর্জেন্টিনা। ১৭ মিনিটে বক্সের বাইরে ফাউলের শিকার হন জিওভানি লো সেলসো। সেখান থেকেই দুর্দান্ত বাঁকানো ফ্রি কিকে প্রথম গোলটি নিজেই করেন তিনি। বিশ্বকাপ অভিষেকে গোল পেয়ে স্মরণীয় করেন নিজের প্রথম ম্যাচ। উল্লেখ্য, ৫ মিনিটেই একটি গোল করেছিলেন লো সেলসো, তবে অফসাইডে বাতিল হয়ে যায় সেটি।

৩১ মিনিটে বক্সে ফাউলের শিকার হন মার্কোস সেনেসি। ভিএআর যাচাইয়ের পর রেফারি পেনাল্টি দেন। স্পটকিক থেকে গোল করেন লাউতারো মার্তিনেজ। এটি ছিল তার বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম গোল। এক বিশ্বকাপ খেলেও গোলের মুখ দেখেননি লাউতারো, এবার সেই অপেক্ষার অবসান হলো। দুই গোলের লিড নিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধে জর্ডান ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। মুসা আল তামারি ডান উইং থেকে নিচু ক্রসে পা ছুঁইয়ে গোল করেন। এটি ছিল এই বিশ্বকাপে জর্ডানের প্রথম গোল। আলজেরিয়া বা অস্ট্রিয়া কেউই আর্জেন্টিনার জালে বল জড়াতে পারেনি, সেই কাজটি করল জর্ডান।

৬০ মিনিটে মাঠে নামেন লিওনেল মেসি। লো সেলসোর জায়গায় আসেন তিনি। সঙ্গে মাঠে নামলেন থিয়াগো আলমাদা ও আলেক্সিস ম্যাক অ্যালিস্টারও। তুলে নেওয়া হয় লাউতারো ও নিকো পাজকে।

মাঠে নেমেই ম্যাচে ছাপ রাখেন মেসি। প্রায় ৩০ গজ দূর থেকে ফ্রি কিক পায় আর্জেন্টিনা। সেখান থেকে দুর্দান্ত ফ্রি কিকে গোল করেন তিনি। স্কোর হয় ৩-১। আর এই গোলেই টানা সাত বিশ্বকাপ ম্যাচে গোল করে ব্রাজিলের কিংবদন্তি জাইরজিনিওর ৫৬ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিলেন মেসি।

শেষ পর্যন্ত ৩-১ গোলে জিতে গ্রুপ জে-তে শীর্ষ দল হিসেবে নকআউটে উঠল আর্জেন্টিনা। পরের রাউন্ডে তাদের প্রতিপক্ষ হবে কেপ ভার্দে।

উজবেকিস্তানকে উড়িয়ে ইতিহাসে প্রথমবার নকআউটে ডিআর কঙ্গো

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 28 June, 2026, 9:08 am
উজবেকিস্তানকে উড়িয়ে ইতিহাসে প্রথমবার নকআউটে ডিআর কঙ্গো

৫২ বছর পর বিশ্বকাপে ফেরা ডিআর কঙ্গো এবার এক অবিশ্বাস্য ইতিহাস লিখল। উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে দলটি। কেপ ভার্দের পর তারাই এই আসরের দ্বিতীয় বড় চমক হিসেবে রাউন্ড অব ৩২-এ জায়গা পেল।

শুরুটা অবশ্য ভালো ছিল না কঙ্গোর জন্য। মাত্র দশ মিনিটেই উজবেকিস্তানের তারকা ফরোয়ার্ড এলদোর শোমুরোদভ কঙ্গোর গোলরক্ষকের মাথার উপর দিয়ে দুর্দান্ত লব শটে এগিয়ে দেন তার দলকে। সেই মুহূর্তে মনে হচ্ছিল কঙ্গোর স্বপ্ন হয়তো শেষ হয়ে যাচ্ছে।

কিন্তু দ্বিতীয়ার্ধে সেবাস্তিয়ান দেসাব্রের দল যেন আলাদা রূপ নিয়ে মাঠে নামল। শারীরিক লড়াইয়ে পুরোপুরি দাপট দেখাল কঙ্গো।

৬৮ মিনিটে পেনাল্টি পায় কঙ্গো। ইউয়ান উইসা বক্সে ঢুকতেই উজবেক ডিফেন্ডার আবদুকোদির খুসানভ ফাউল করেন তাকে। রেফারি পেনাল্টি দেন। উইসা নিজেই শান্তভাবে স্পটকিক নেন এবং গোলরক্ষক আবদুভোহিদ নেমাতভকে ভুল দিকে পাঠিয়ে সমতা ফেরান।

দশ মিনিট পরেই এগিয়ে যায় কঙ্গো। মেশাক এলিয়ার জোরালো শট ডিফ্লেকশন খায়। সেই সুযোগে ফিস্তন মায়েলে চটপট ফ্লিক করে বল পাঠান গোলরক্ষকের পাশ দিয়ে নিকট পোস্টে। ২-১ এগিয়ে যায় কঙ্গো।

স্টপেজ টাইমে সমতার জন্য মরিয়া হয়ে সামনে ছুটছিল উজবেকিস্তান। সেই সুযোগে কাউন্টার অ্যাটাকে উইসা বক্সের কিনারায় বল পেয়ে সুন্দর কার্লিং শটে বল পাঠান নিচের কোণে। ৩-১ হয়ে যায় স্কোর, কঙ্গোর বেঞ্চ ফেটে পড়ে উৎসবে।

গ্রুপের প্রথম ম্যাচে ক্রিস্তিয়ানো রোনালদোর পর্তুগালকে ১-১ গোলে ড্র করিয়েছিল কঙ্গো। সেই সাফল্যের পর এবার নকআউটে উঠে রীতিমতো ইতিহাস গড়ল তারা।