সাতকানিয়ায় ইয়াবা ও বিদেশী সিগারেটসহ গ্রেপ্তার ৩
চট্টগ্রামের সাতকানিয়ায় ১৬’শ পিস ইয়াবা ট্যাবলেট ও ৯’শ প্যাকেট বিদেশী সিগারেটসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। আজ রোববার (৬ নভেম্বর) পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো : টাঙ্গাইল জেলার নাগরপুরের গয়হাট ০৩ নং ওয়ার্ড খাঁনবাড়ী এলাকার রবিউল আউয়াল খাঁনের ছেলে মো. জুয়েল রানা (৩৪),
কক্সবাজার জেলার টেকনাফের বাহারছড়া ০৫ নং ওয়ার্ড শামলাপুর এলাকার আবদুল হাইয়ের ছেলে আবদুর রহিম (৩২) ও কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ৮নং ওয়ার্ড নতুন পাড়া এলাকার মৃত ফকির আহমদের ছেলে নুর আলম (৫২)।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মুহাম্মদ আব্দুল হান্নান বলেন, গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদক আইন ও বিদেশী সিগারেট পাচারকারীর বিরুদ্ধে ১৯৭৪ এর বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের হয়েছে। আসামীদ্বয়কে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
২৪ ঘণ্টা / জেআর


আপনার মতামত লিখুন