পশ্চিম গুজরায় ইসলামপুর একতা সংঘের মিলাদ মাহফিল
রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের ইসলামপুর একতা সংঘ, এলাকাবাসী ও প্রবাসীদের যৌথ উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দ.) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ৪ নভেম্বর জুমাবার রাতে ইসলামপুর সু্হানআল্লাহ জামে মসজিদে আয়োজিত মাহফিলে আলহাজ্ব নুর মোহাম্মদ সিকদারের সভাপতিত্বে
ও ব্যাংকার মোহাম্মদ সেলিম উদ্দীনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবক মো: নাছির উদ্দীন, রাউজান প্রেস ক্লাবের সহ সভাপতি নেজাম উদ্দিন রানা, সমাজ সেবক হারুন, সার্ভেয়ার মো: কবির আহমদ, মো: আলম সিকদার, আব্দুল গফুর, চৌধুরী, ইতিহাস একাত্তর টিভির প্রতিনিধি নুরুল আলম।
মাহফিলে প্রধানবক্তা ছিলেন উত্তর গুজরা বায়তুচ্ছালাত জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ নেজাম উদ্দিন,
বিশেষ বক্তা ছিলেন উত্তর গুজরা বায়তুল উলুম সিনিয়র মাদ্রাসার আরবী মুদাররিস মাওলানা মোহাম্মদ জমির উদ্দিন রেজভী। প্রধান আলোচক ছিলেন সু্হানআল্লাহ জামে মসজিদের খতিব মাওলানা জাহেদুল আলম আলকাদেরী।
মাহফিলে উপস্থিত ছিলেন নুর মোহাম্মদ, মো: তৈয়ব, মো: ওমর, মো: মিনহাজ্ব, মো: সাব্বির, মো: তফাজ্জল, মো: নেজাম, মো: শুভ, মো: বাদশা, সিহাব,
রাকিব, প্রবাসী মোরশেদ, শফি, রফিক, আরিফুল ইসলাম। মিলাদ মাহফিল, দোয়া ও মোনাজাত শেষে তাবরুক বিতরণ করা হয়।
২৪ ঘণ্টা / জেআর


আপনার মতামত লিখুন