অজ্ঞাত নারীর লাশ উদ্ধার সাতকানিয়ায়

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৯ নভেম্বর, ২০২২, ৫:৫২ সন্ধ্যা
অজ্ঞাত নারীর লাশ উদ্ধার সাতকানিয়ায়

চট্টগ্রামের সাতকানিয়ায় সাঙ্গু নদী থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার (৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ধর্মপুর বিশ্বহাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে লাশের পরিচয় জানা না গেলেও পুলিশ জানায়, নিহতের পরনে পাহাড়ি থামি ও গায়ে গেঞ্জি পড়ানো থাকায় ধারনা করা হয় এটি কোন উপজাতির লাশ।

এছাড়াও লাশ উদ্ধারকালে নিহতের গলায় লাইলনের রশি দ্বারা সিলভারের কলসি বাধা ছিল। এতে ধারনা করা হয় লাশটিকে হত্যা পরবর্তী গুমের উদ্দেশ্যে আসামীরা নদীতে ভাসিয়ে দেয়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, সাঙ্গু নদীতে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে আমাদের একটি টিম লাশটি উদ্ধার করে। লাশটির পরিচয় শনাক্ত করা

যায়নি। মৃত্যুর কারণ জানতে লাশটিকে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

২৪ ঘণ্টা / জেআর

Feb2
Feb2