সড়ক সংস্কারে গাড়ি চলাচলে ধীরগতি ভোগান্তিতে এইচএসসি পরীক্ষার্থীরা
চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার নিকটস্থ সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম মুখী লেইনে সড়ক সংস্কারের কাজ চলার কারণে যাত্রীবাহী বাসসহ সব ধরণের যানবাহন চলাচলে ধীরগতি। এতে ভোগান্তিতে পড়েছে কয়েকশত চলমান এইচএসসি ও আলিম পরীক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল ১০টার দিকে সারেজমিনে উপজেলার জোরারগঞ্জ রাস্তার মাথা, ঠাকুরদীঘি, মিঠাছড়া, মিরসরাই, বড়তাকিয়াসহ প্রত্যেকটা বাসস্ট্যান্ডে এমন দৃশ্য দেখাযায়।
পরীক্ষার্থী আমজাদ বলেন, দীর্ঘ আধাঘন্টার বেশি সময় ধরে গাড়ির জন্য দাঁড়িয়ে আছি। তবুও গাড়ি পাচ্ছি না, দু’একটা যা আসতেছে তাও মানুষ ভর্তি উঠার জায়গা নেই।
অপর পরীক্ষার্থী সায়েনা আক্তার জানান, সকাল ১১টা থেকে পরীক্ষা ১০টা বেজে গেছে তারপরও গাড়ি পাচ্ছি না। রাস্তার কাজটা যদি ১১টার পর শুরু করতো তাহলে হয়তো এতো ভোগান্তিতে পড়তে হতো না।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ আলমগীর হোসেন জানান, রাস্তার কাজ চলায় সড়কের কিছু অংশে এক লেইনে গাড়ি চলতেছে তাই একটু গাড়ি ধীরগতিতে চলাচল করতেছে।
আমরা সড়কে টিম রেখেছি যদি কোন পরীক্ষার্থীর সহযোগিতা লাগে তাহলে আমাদের টিম সহযোগিতা করবে।
২৪ ঘণ্টা / জেআর


আপনার মতামত লিখুন