মীরসরায়ে ৩১ কেজি গাঁজাসহ আটক ৪, প্রাইভেটকার জব্দ
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে চারজন মাদক ব্যবসায়ী একটি প্রাইভেটকারযোগে গাঁজা বহন করে বিক্রয়ের জন্য ফেনী হতে চট্টগ্রামের দিকে গত ১১ নভেম¦র (শুক্রবার) চট্টগ্রাম জেলার মীরসরাই থানাধীন মীরশরাই বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে গাড়ী তল্লাশী শুরু করে।
এসময় র্যাবের চেকপোস্টের দিকে আসা একটি প্রাইভেটকারের গতিবিধি সন্দেহজনক মনে হলে র্যাব সদস্যরা প্রাইভেটকারটি থামানোর সংকেত দিলে প্রাইভেটকারটি না থামিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা গাড়িসহ আসামী ১) মো. মনির (৪৫), পিতা— আ: রব, সাং— ডশবা,
২) মো. ইব্রাহিম (২৫), পিতা— আ. মজিদ, ৩) মো. সুমন (৩০), পিতা— আ: হক, উভয় সাং— জিনিসকড়া, ৪) মো. শফিকুর রহমান (৬২), পিতা— মৃত হাজী মহরম আলী, সাং— বদ্দের খিল, সর্ব থানা— চৌদ্দগ্রাম, জেলা—কুমিল্লাদেরকে আটক করা হয়।
তাদের দেখানো ও সনাক্তমতে প্রাইভেটকারের পিছনে ব্যাকডালার মধ্যে ২ টি প্লাস্টিকের বস্তার ভিতর হতে ৩১ কেজি গাঁজা উদ্ধারসহ আসামীদের’কে গ্রেফতার করা হয় এবং উক্ত প্রাইভেটকারটি জব্দ করা হয়।
আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাঁরা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজসে ড্রাইভিং পেশার আড়ালে সুকৌশলে মাদকদ্রব্য গাঁজা কুমিল্লা জেলার সীমান্তবতীর্ এলাকা থেকে স্বল্প মূল্যে ক্রয় করে পরবতীর্তে
চট্টগ্রামসহ পার্শ্ববতীর্ জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রি করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৪ লাখ ৬৫ হাজার টাকা।
গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবতীর্ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম জেলার মীরসরাই থানায় হস্তান্তর করা হয়েছে।
২৪ ঘণ্টা / জেআর


আপনার মতামত লিখুন