রাউজান পৌরসভার মেয়রের সহায়তায় বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্নপূরণ হলো আব্দুল হামিদের
দরিদ্র পরিবারে জন্ম হলেও লেখাপড়ায় অত্যন্ত মেধাবী রাউজান পৌরসভার ২ নং ওয়ার্ডের অন্তর্গত দক্ষিণ গহিরা গ্রামের গোমান আলী তালুকদার বাড়ির মৃত নুরুল ইসলামের ছোট ছেলে আব্দুল হামিদ। সব সময় স্বপ্ন দেখতেন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নের।
ভর্তি পরীক্ষায় নিজের মেধার স্বাক্ষর রেখে কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা অর্জন করে। কিন্তু নিজের স্বপ্নপূরণের পথে বাঁধা হয়ে দাঁড়ায় দারিদ্র্যতা।
যে পরিবারে নুন আনতে পান্তা ফুরায় সেই পরিবারের দরিদ্র পিতার পক্ষে পুত্রের ভর্তির টাকা যোগাড় করা ছিল দুঃস্বাধ্য। স্বপ্নপূরণের আকাঙ্খা যখন হতাশায় নিমজ্জিত হচ্ছিল সেই কঠিন মুহুর্তে রাউজানের সংসদ সদস্য এ বি এম ফজলে করমি চৌধুরীর নির্দেশনায় মেধাবী শিক্ষার্থী আব্দুল হামিদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।
রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, অর্থাভাবে একজন মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবন থমকে যাবে এটা হবেনা। রাউজানের সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর নির্দেশে আমি তার পাশে দাঁড়িয়েছি।
সে যদি নিজের মেধা ও যোগ্যতায় আরো উচ্চ শিক্ষা অর্জন করতে চায় আমাদের নেতার নির্দেশে
আমি তার পাশে থাকবো। এভাবে সবাই যার যার অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে সমাজটা সত্যিকার অর্থেই সুন্দর হবে।
২৪ ঘণ্টা / জেআর


আপনার মতামত লিখুন