সাতকানিয়ায় উপজেলা প্রশাসনের কৃষি উপকরণ বিতরণ
‘এক ইঞ্চি জমি অনাবাদী পতিত থাকবে না’ প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নের লক্ষে চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষকদের মাঝে কৃষি উপকরণ ও পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনীর মালামাল বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) উপজেলা প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা—তুজ—জোহরা,
সাতকানিয়া প্রেস ক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ উন নবী খোকন, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় সহ উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের উপকারভোগী কৃষক—কৃষাণীগণ।
এসময় ২৩৩ জন কৃষককে বসতবাড়ির আঙ্গিনায় ও অনাবাদী পতিত জমিতে পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের মাধ্যমে পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনীর মালামাল বিতরণ করা হয়।
এছাড়াও ১.৫ শতক প্রদর্শনীর জন্য ৩০ ধরনের সবজী, ফলের বীজ ও চারা, জৈব ও রাসায়নিক সার, বীজ সংরক্ষণের পাত্র, নেট ও ঝাঁঝরি প্রদান করা হয়।
২৪ ঘণ্টা / জেআর


আপনার মতামত লিখুন