সাতকানিয়ায় ৬’শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২, ৬:৩০ সন্ধ্যা
সাতকানিয়ায় ৬’শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামের সাতকানিয়ায় মাদক পাচারকালে ৬’শ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গত বুধবার (১৬ নভেম্বর) উপজেলার সদর ইউপির ঠাকুরদিঘী বাজার স্টেশনে তল্লাশি চৌকি স্থাপন করে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদক কারবারির নাম মো. রহিম উল্যাহ (৩৫)। সে কক্সবাজার জেলার উখিয়া জালিয়া পালং ৬ নং ওয়ার্ড বড় ইনানী এলাকার হাজী ছানাউল্যাহ’র ছেলে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মুহাম্মদ আব্দুল হান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

তার বিরুদ্ধে ইতিমধ্যে মাদক আইনে মামলা দায়ের হয়েছে এবং আসামীকে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

২৪ ঘণ্টা / জেআর

Feb2
Feb2