চন্দনাইশে ১ হাজার পিস ইয়াবাসহ আটক ১
চট্টগ্রামের চন্দনাইশে পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মনছুর আলম (২২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার চন্দনাইশ পৌরসভার উত্তর গাছবাড়ীয়া চট্টগ্রাম—কক্সবাজার মহাসড়কের সড়ক ও জনপথ অফিসের সামনের রাস্তায় উপর গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে কক্সবাজার
দিক থেকে চট্টগ্রামগামী মার্শা পরিবহনের যাত্রী প্যান্টের পটেকে রক্ষিত ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট(যার ওজন ১’শ গ্রাম, মূল্য অনুমান তিন লাখ টাকা) সহ মনছুর আলম (২২) এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মনছুর আলম কক্সবাজার জেলার কক্সবাজার সদর থানার খুরুলিয়া (বড় পাতলী), ০৬নং ওয়ার্ড, পিএম খালী ইউপি এলাকার মোজাহের আহম্মেদের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, গত বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে
১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চন্দনাইশ থানায় মামলা দায়ের করা হয়েছে।
২৪ ঘণ্টা / জেআর


আপনার মতামত লিখুন