চুনতি হাদুর পাহাড় শাহ জব্বারিয়া মসজিদের সম্প্রসারণ ও সংস্কার কাজের শুভ উদ্বোধন
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ২নং ওয়ার্ডের হাদুর পাহাড় শাহ জব্বারিয়া কমপ্লেক্স মসজিদে ফাতেমা আবদুর রহমান আল-বুরাইকী’র সম্প্রসারণ ও সংস্কার কাজের শুভ উদ্বোধন উপলক্ষে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ১৮ নভেম্বর বাদে জুমা মসজিদ প্রাঙ্গণে দোয়া মাহফিল ও সংস্কার কাজের শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক দেশের কন্ঠের চট্টগ্রাম ব্যুরো প্রধান প্রফেসর ড. আবুল আলা মুহাম্মদ হুছামুদ্দিন।
বিশেষ মেহমান ছিলেন চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার তোলবায়ে সাবেকিনের সভাপতি আলহাজ্ব মৌলানা মমতাজুর রহমান, আলহাজ্ব জসীম উদ্দিন কবির, অধ্যাপক হামিদুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ব্যাংকার আবু সায়েদ, অধ্যক্ষ সোলেমান কাশেমী, নাছির মাঝি, মোক্তার, আবুল হাসেম, মাহফুজ, মন্জুর, আতিক প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু কোম্পানি। সঞ্চালনায় ছিলেন সাংবাদিক দেলোয়ার হোসেন রশিদি।
২৪ ঘণ্টা / জেআর


আপনার মতামত লিখুন