রাউজানে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
চট্টগ্রামের রাউজানে অনাবাদি পতিত জমি আবাদের আওতায় আনার লক্ষ্যে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ ১৯ নভেম্বর শনিবার দুপুরে রাউজান উপজেলা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপি । উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিদুয়ানুল ইসলামের সভাপতিত্বে
বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম এহেসানুল হায়দর চৌধুরী, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন,

পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান, আওয়ামী লীগের সহ সভাপতি স্বপন দাশ গুপ্ত, পৌর কাউন্সিলর এডভোকেট সমীর দাশ গুপ্ত, জানে আলম জনি, এডভোকেট দীলিপ চৌধুরী।
আলোচনা সভা শেষে কৃষকদের শীতকালীন শাকসবজি ব কচু বিতরণ করা হয়। এছাড়া দুইজন কৃষককে পাওয়ার থ্রেসার যন্ত্র প্রদান করা হয়।
২৪ ঘণ্টা / জেআর


আপনার মতামত লিখুন