পলোগ্রাউন্ড মাঠে আ.লীগের সমাবেশ হবে ঐতিহাসিক সমাবেশ : ভূমিমন্ত্রী জাবেদ
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, আগামী ৪ঠ ডিসেম্বর চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে আওয়ামী লীগের সমাবেশ হবে ঐতিহাসিক সমাবেশ। আমরা প্রিয় নেত্রীর আগমনে খুবই খুশি। আমরা সেদিন স্মরণকালের সর্ববৃহৎ জনসমাগম ঘটিয়ে আমাদের নেত্রীকে দেশবাসীকে দেখিয়ে দিতে চাই চট্টগ্রামের আওয়ামীলীগ ঐক্যবদ্ধ, আওয়ামীলীগ মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে।
সমাবেশে আনোয়ারা ও কর্ণফুলী থেকে ৩০ হাজার মানুষের সমাগম থাকবে। আওয়ামী লীগের সমাবেশ থেকে বিএনপি জামাতকে দাত ভাঙ্গা জবাব দেওয়া হবে।
আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করেছে। চট্টগ্রাম থেকেই আগামী নির্বাচনে নৌকার বিজয় মিছিলের আগাম পদধ্বনি আমরা স্বাধীনতাবিরোধী বিএনপি-জামায়াত জোটকে শোনাতে পারবো বলে বিশ্বাস করি।’
আজ শনিবার (১৯ নভেম্বর) বিকালে চট্টগ্রাম শহরের সার্সন রোডস্থ নিজ বাসভবনে আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত বর্ধিত সভায় এসব কথা বলেন তিনি।
বর্ধিত সভায় কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক চৌধুরীর সভাপতিত্বে ও আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সভাপতি অধ্যাপক আব্দুল মন্নান চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য এস.এম আলমগীর চৌধুরী, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রনি,
ভূমিমন্ত্রীর একান্ত সহকারী সচিব রিদুওয়ানুল করিম চৌধুরী সায়েম, আনোয়ারা উপজেলা শ্রমিক লীগের সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ সৈয়দ, আনোয়ারা উপজেলার সকল ইউপি চেয়ারম্যান বৃন্দ,
আনোয়ারা উপজেলা যুবলীগের আহবায়ক শওকত ওসমান, যুগ্ম আহবায়ক অনুপম চক্রবর্তী, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহের।
২৪ ঘণ্টা / জেআর


আপনার মতামত লিখুন