গাড়ি পারাপার বন্ধ

কালুরঘাটে সেতুতে ট্রেনের গার্ড ব্রেক লাইনচ্যুত

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২১ নভেম্বর, ২০২২, ৭:১৯ রাত
কালুরঘাটে সেতুতে ট্রেনের গার্ড ব্রেক লাইনচ্যুত

 চট্টগ্রামের কালুরঘাট সেতুর মাঝখানে লাইনচ্যুত হয়েছে তেলবাহী ট্রেনের গার্ড ব্রেক। এতে সেতু দিয়ে গাড়ি পারাপার বন্ধ হয়ে গেছে। আজ ২১ নভেম্বর, সোমবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সেতুতে লাইনচ্যুত হয় ট্রেনটির গার্ড ব্রেক।

গোমদণ্ডী ষ্টেশন মাষ্টার অনুপম দে জানান, ট্রেনটি দোহাজারী পিকিং পাওয়ার প্ল্যান্টে ফার্নেস তেল নিয়ে গিয়েছিলো।

সেখান থেকে চট্টগ্রাম ফেরা পথে গার্ড ব্রেক লাইন চ্যুত হয়। তবে ট্রেনটির অন্যান্য বগি নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে গেছে।

লাইনচ্যুত গার্ড ব্রেক সরিয়ে নিতে উদ্ধারকারী ক্রেন আনার প্রক্রিয়া চলছে। সেতুতে গার্ড ব্রেক আটকে পড়ায় গাড়ি পারাপার বন্ধ হয়ে পড়েছে।

এতে ভোগান্তিতে পড়েছেন দুইপাড়ের যাত্রীরা। অনেককে হেঁটে সেতু পরাপার করতে দেখা গেছে।

২৪ ঘণ্টা / জেআর

Feb2
Feb2