হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২, ৬:২৩ সন্ধ্যা
হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

চট্টগ্রামের হাটহাজারী বাসষ্টেষন এলাকায় সড়ক দুর্ঘটনায় রাসেল (৩৫)নামে এক মোটর সাইকেল আরোহি নিহত হয়েছে। নিহত উপজেলা ছিপাতলি ইউনিয়নের কাজিরখিল এলাকার আবুল কাশেম মিস্ত্রী বাড়ির বাসিন্দ। আজ মঙ্গলবার (২২ নভেম্বর) সকাল সারে ১০টায় দিকে বাসস্ট্যান্ডে জিরো পয়েন্ট এলাকায় এম আলম সিএনজি পাম্পের সামনে ট্রাকের চাপায় তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পাম্প থেকে তেল নিয়ে বের হওয়ার সময় বিপরীত দিকে আসা ট্রাক মোটর সাইকেলকে ধাক্কা দিলে মোটর সাইকেল আরোহী ট্রাকের চাকায় পিস্ট হয়ে ঘটনাস্থলে প্রাণ হারায়। নিহত রাসেল ৩ সন্তানের জনক।

হাটহাজারী রাউজানে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাকটি আটক করা হয়েছে। নিহতের স্বজনদের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

২৪ ঘণ্টা / জেআর

Feb2
Feb2