রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন
মাদ্রাসার শিক্ষার্থীরা মেধা ও মননশীলতায় পিছিয়ে নেই
রাউজান পৌরসভার মেয়র ও রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি জমির উদ্দিন পারভেজ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার দেশে মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। যার ফলশ্রম্নতিতে আজকে মাদ্রাসার শিক্ষার্থীরা মেধা ও মননশীলতায় আর পিছিয়ে নেই, অনেক এগিয়ে গেছে।
বর্তমান আওয়ামীলীগ সরকারের আমলে রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী সমগ্র উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি সকল শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামোগত উন্নয়ন আধুনিকায়ন করেছেন।
গত ২৬ নভেম্বর দুপুরে রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসার ব্যবস্থাপনায় পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (স.) ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন ও
প্রয়াত কলামিষ্ট রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি মরহুম আলহাজ্ব অধ্যাপক কাজী শামশুর রহমানের শোক সভায় একথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা অধ্যক্ষ রফিক আহম্মদ ওসমানী। বক্তব্য রাখেন মাওলানা সিরাজুল ইসলাম সিদ্দিকী, মাওলানা ইয়াছিন হায়দরী, মাওলানা আবু তৈয়ব আনচারী, আলহাজ্ব নুরুল আমিন, মাওলানা বোরকান উদ্দিন আল কাদেরী প্রমুখ।
২৪ ঘণ্টা / জেআর



আপনার মতামত লিখুন