শ্রমিক লীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
চট্টগ্রাম লোহাগাড়ায় উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নুরুল হক নুনুর নেতৃত্বে জায়গা দখলের গুরুতর অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এম এ আজিজ-এর স্ত্রী শামশুন্নাহার (৩৫)। গত ২ ডিসেম্বর উপজেলার বটতলী স্টেশনের দরবেশ হাট রোডে নবনির্মিত এম এ আজিজ টাওয়ারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শামশুন্নাহার।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার স্বামী বটতলী স্টেশনের স্বনামধন্য ব্যবসায়ী এম এ আজিজ ব্যবসায়ীক কাজে বিদেশে থাকার সুযোগে দরবেশ হাট রোডে মহামান্য আদালতে বিচারাধীন জায়গায় উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নুরুল হক নুনু’র নেতৃত্বে একদল বখাটে সন্ত্রাসী রড, সিমেন্ট, বালু এনে স্তুপ করে জোরপূর্বক বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজ শুরু করে দেন। বিষয়টি আমরা থানা পুলিশকে অবহিত করলে পুলিশ এসে কাজ বন্ধ করে দেয়। আমার স্বামীর দখলীয় জায়গা জোরপূর্বক দখলের চেষ্টায় প্রতিপক্ষরা যে কোন সময় অঘটন সহ এলাকার শান্তিশৃঙ্খলা ভঙ্গের আশঙ্কায় রয়েছে। প্রতিপক্ষের হুমকি-ধমকিতে আমার পরিবারের লোকজন জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।
২৪ ঘণ্টা/জেআর



আপনার মতামত লিখুন