খুঁজুন
, ,

সাতকানিয়ায় কালোজিরা ধান চাষে আগ্রহী হচ্ছে কৃষক

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 3 December, 2022, 5:44 pm
সাতকানিয়ায় কালোজিরা ধান চাষে আগ্রহী হচ্ছে কৃষক

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কিছু কিছু অঞ্চলে কালোজিরা ধানের চাষ শুরু হয়েছে। দেশের খাদ্যঘাটতি পূরণের জন্য না হলেও দেশে কিছু অভিজাত জনগোষ্ঠির তাদের চাহিদা পূরণের জন্য কালোজিরা ধান চাষ শুরু করেছেন এলাকার কৃষকরা।

চলতি আমন মৌসূমে ধান ক্ষেতে কালোজিরা ধানের অতিফলন এলাকার কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। উপজেলায় ব্যাপকহারে কালোজিরা ধানের চাষ করা হয়নি। তবুও যে সমস্ত কৃষক এ ধান চাষ করেছেন তাদের ক্ষেতের ফলন দেখে অন্যান্য কৃষকরাও কালোজিরা চাষে আগ্রহী হয়ে উঠছেন। ইতোমধ্যে অনেক কৃষক আগামী মৌসূমের জন্য বীজ সংগ্রহ করা শুরু করেছেন ব্যাপক হারে তাদের জমিতে বেশি করে চাষাবাদ করার জন্য।

সাধারণ ধানের চেয়ে ৪ গুন দাম বেশি হওয়ায় সাতকানিয়া উপজেলার ১৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে কালোজিরা ধান চাষ।

সাতকানিয়া উপজেলা সহকারি কৃষি কর্মকর্তা এসএম জহির জানান, অন্যান্য বছরের তুলনায় এবার সাতকানিয়ার বিভিন্ন এলাকায় কালোজিরা ধানের চাষ একটু বেশি করেছেন কৃষকরা। তাছাড়া ফলনও হয়েছে বেশি। তিনি আরো জানান, উচ্চ মূল্যের এ ধান চাষে আগ্রহী কৃষকদের সরকারি প্রদত্ত সবধরনের সহযোগিতা প্রদান করা হয়েছে।

কালোজিরা ধান খুবই ক্ষদ্রাকৃতির এবং সুগন্ধিযুক্ত একটি ধান। কালোজিরা চালের ভাত রান্না করার সময় আশপাশের বহুদূর পর্যন্ত সুগন্ধ ছড়িয়ে পড়ে। তাছাড়া কালোজিরা চালের ভাত সুস্বাদু। চাষ করার পর রোগবালাই কম কিন্তু ফলন বেশি।

বর্তমানে অধিক ফলনশীল ধানের ব্যাপক চাষাবাদের কারণে কালের আবর্তে হারিয়ে যেতে বসেছে জমিদারী ঐতিহ্যের এ ধান। সেকালে কালোজিরা ধান চাষ করত এলাকার ধনাঢ্য ব্যক্তিদের বর্গাচাষীরা।
এ ধানের চাল দামে সাধারন চালের চেয়ে চারগুন বেশি। দু’মুঠো অন্নের সংগ্রামে যারা দিনভর মাঠে ঘাম ঝড়ায় তাদের পক্ষে কালোজিরা ধানের ভাত খাওয়া দূরহ ব্যাপার।

কৃষকদের ধারণা ছিল কালোজিরা ধান ফলন কম হয়। সঠিক পরিচর্যা ও প্রয়োজন মাফিক সার প্রয়োগের মাধ্যমে এ ধানের আশাতীত ফলন হয়। বাণিজ্যিকভাবে উৎপাদিত উচ্চ ফলনশীল ধানের সাথে প্রতিযোগিতায় পিছিয়ে থাকলেও একেবারে পরাজিত বলা যাবে না। কালোজিরা ধানের এ বছরের ফলন দেখে কৃষকদের পুরাতন ভ্রান্ত ধারণা অনেকটা বদলে গেছে।

সরেজমিনে আজ ৩ ডিসেম্বর বিকালে উপজেলার বিভিন্ন এলাকার ধানের মাঠে গিয়ে দেখা গেছে, উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের রঙ্গীপাড়া বিলে কালো বর্ণের কালোজিরা ধান সোনালী বর্ণের অন্যন্যা উচ্চ ফলনশীল ধানের খেত থেকে আলাদা করে রেখেছে। যেন নিজস্ব স্বকীয়তায় দন্ডায়মান দক্ষিণ আফ্রিকার নিগ্রো। অপরদিকে উচ্চ মূল্যের এ ধানের ফলন বেশি হওয়ায় কৃষক কৃষানীর মনও বেজায় খুশি।

উপজেলার সোনাকানিয়ার হাতিয়ারকুল বিলের কালোজিরা চাষী জাহাঙ্গীর আলম, মামুনর রশিদ, শমসুল আলম, কালাম জানান, ১৪ শতক করে জমিতে তারা এ বছর কালোজিরা ধান চাষ করেছেন। ফলনও হয়েছে দারুন। তাদের খেতের ফলন দেখে কবির, আলমসহ অনেকেই কালোজিরা ধান চাষ করবেন বলে জানান।
সাতকানিয়া পৌরসভাধীন সামিয়ার পাড়া বিলের চাষী মীর হোসেন জানান, তিনি চলতি আমন মৌসূমে ১২ শতক জমিতে কালোজিরা ধান চাষ করেছেন। ক্ষেতের সমস্ত ধান বিক্রি করতে পারলে সব খরচ পুষিয়ে ২২ হাজার টাকা পাওয়া যাবে বলেও জানান তিনি।

সাতকানিয়া উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় কালোজিরা ধানের বাম্পার ফলনের বিষয়টি স্বীকার করে বলেন এবছর সাতকানিয়ায় ২ হেক্টর জমিতে কালোজিরা ধান চাষ হয়েছে।

২৪ ঘণ্টা / জেআর

Feb2

উপমহাদেশের কিংবদন্তি চক্ষু চিকিৎসক অধ্যাপক ডা. রবিউল হোসেন এর ইন্তেকাল

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 27 June, 2026, 2:53 pm
উপমহাদেশের কিংবদন্তি চক্ষু চিকিৎসক অধ্যাপক ডা. রবিউল হোসেন এর ইন্তেকাল

চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র (সিইআইটিসি)’র উপদেষ্টা ও সাবেক ম্যানেজিং ট্রাস্টি অধ্যাপক ডা. রবিউল হোসেন (৯০) বার্ধক্যজনিত কারণে চট্টগ্রাম মহানগরীর একটি বেসরকারি হাসপাতালে ২৭ জুন শনিবার ১২টা ৩০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি দুই পুত্র ডা. রাজীব হোসেন ও রিয়াজ হোসেন, নাতি-নাতনি, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

২৭ জুন বাদে এশা জমিয়তুল ফালাহ ময়দানে মরহুমের প্রথম নামাযে জানাযা, আগামীকাল ২৮ জুন রোববার সকাল ৯ টায় চট্টগ্রাম চক্ষু হাসপাতাল প্রাঙ্গনে দ্বিতীয় জানাযা ও একই দিন মিরসরাই কাঠাছড়ায় বাদ যোহর ৩য় নামাযের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

অধ্যাপক ডা. রবিউল হোসেন তাঁর কল্যাণমূলক কাজের স্বীকৃতি স্বরূপ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বহু সম্মানে ভূষিত হন। তিনি ফেডারেল রিপাবলিক অব জার্মানীর প্রেসিডেন্ট কর্তৃক প্রদত্ত “দি অর্ডার অব মেরিট”, ইন্টারন্যাশনাল এজেন্সী ফর প্রিভেনশন অব ব্লাইন্ডনেস কর্তৃক “দি লাইফ লং সার্ভিসেস এওয়ার্ড”, ইন্টারন্যাশনাল কংগ্রেস অব অফথালমোলজী কর্তৃক “কংগ্রেস অব অফথালমোলজী এওয়ার্ড”, এশিয়া প্যাসিফিক একাডেমী অব অফথালমোলজী কর্তৃক “দি ডিষ্টিংগুইসড্ সার্ভিসেস এওয়ার্ড” এবং স্বর্ণপদক, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন এওয়ার্ড, “চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন স্বর্ণপদক”, “বাংলাদেশ কমিউনিটি অফথালমোলজী স্বর্ণপদক”, বাংলাদেশ মেডিকেল বিশ^বিদ্যালয় কর্তৃক প্রদত্ত “অনরারি ডক্টরেট”, “দা ডেইলি স্টার এওয়ার্ড”, এছাড়া তিনি পেনিলপ বিলসন চেয়ারের প্রতিষ্ঠাতা অধ্যাপক।

মিরসরাইয়ের সমাজ সেবক ডা. আহমেদুর রহমান ও ওয়াহিদুন্নেসার একমাত্র পুত্র অধ্যাপক ডা. রবিউল হোসেন দেশের প্রত্যন্ত অঞ্চলে চক্ষু চিকিৎসা সেবা পৌঁছাতে চক্ষু রোগ নিবারণ ও নিরাময়ের জন্য ১৯৭৩ সালে বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতি গঠন পূর্বক দেশব্যাপী ভ্রাম্যমান চক্ষু শিবিরের মাধ্যমে প্রায় ১০ লাখেরও বেশী রোগীর অপারেশন, ১৯৭৫ সালে স্কুলগামী শিক্ষার্থীদের দৃষ্টি শক্তির সমস্যা নিরূপন, অদ্যাবধি প্রায় ৮ লক্ষ স্কুল ছাত্র-ছাত্রীর চোখ পরীক্ষা করা হয়। ১৯৮৩ সালে পাহাড়তলীতে ১৩০ শয্যা বিশিষ্ট একটি অত্যাধুনিক চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করেন। বর্তমানে এই হাসপাতাল দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি আধুনিক চক্ষু চিকিৎসা কেন্দ্র রূপে পরিচিতি লাভ করেছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান ইনষ্টিটিউট অব কমিউনিটি অফথালমোলজী প্রতিষ্ঠায় মূখ্য ভূমিকা পালন করেন। এ ইনস্টিটিউট হতে এই পর্যন্ত ২৬৬ জন ডাক্তার স্নাতকোত্তর প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। এছাড়াও চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে চার বছর মেয়াদী ব্যাচেলর অফ সায়েন্স ইন অপটোমেট্রি কোর্স চালু আছে।

তিনি এশিয়া প্যাসিফিক একাডেমী অফথালমোলজীতে ২০ বছরেরও অধিক সময় জাতীয় কাউন্সিলর এবং আঞ্চলিক সচিব হিসেবে, ইন্টারন্যাশনাল এজেন্সী ফর প্রিভেনশন অফ ব্লাইন্ডনেস-এ চেয়ারম্যান হিসেবে ৮ বছর নেতৃত্ব দেন,

এছাড়া তিনি বিশ্বমানের একটি “ইম্পেরিয়াল হসপিটাল” নামক ৩৫০ বেডের জেনারেল হাসপাতাল এবং “নার্সিং ট্রেনিং সেন্টার” গড়ে তুলেছেন।

ইরানের অপেক্ষা বাড়াল ভিএআর, নকআউটে মিসর

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 27 June, 2026, 1:03 pm
ইরানের অপেক্ষা বাড়াল ভিএআর, নকআউটে মিসর

মোহাম্মদ সালাহর মিসর জয়ের দেখা না পেলেও বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে গ্রুপ রানার্সআপ হিসেবে। শনিবার সিয়াটলে ‘জি’ গ্রুপের শেষ ম্যাচে ইরানের সঙ্গে ১-১ গোলে ড্র করে শেষ ৩২-এ উঠেছে আফ্রিকার দলটি।

একই সময়ে নিউজিল্যান্ডকে ৫-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বেলজিয়াম।

ম্যাচের শুরুটা ছিল দুর্দান্ত মিসরের। মাত্র পঞ্চম মিনিটে মাহমুদ সাবেরের গোলে এগিয়ে যায় তারা। বিশ্বকাপে এটি ছিল মিসরের ইতিহাসে দ্রুততম গোল।

তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি আফ্রিকার প্রতিনিধিরা। ইরান পেনাল্টি পেলেও মেহেদি তারেমির দুর্বল শট ঠেকিয়ে দেন গোলরক্ষক মোস্তফা শোবের। কিন্তু ফিরতি বলে ১৪ মিনিটে রামিন রেজাইয়ান গোল করে সমতা ফেরান।
বিরতির পর ম্যাচে জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে ইরান।

৫৭ মিনিটে কোচ হোসাম হাসান অধিনায়ক মোহাম্মদ সালাহকে তুলে বিশ্রাম দিলেও মিসরের রক্ষণ ছিল দৃঢ়। শেষ দিকে একের পর এক আক্রমণ চালায় ইরান। তারেমির হেড পোস্টে লাগে, সাঈদ এজাতোলাহির শেষ মুহূর্তের শটও পোস্টে প্রতিহত হয়।

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে খলিলজাদেহ বল জালে পাঠিয়ে উল্লাসে মেতে উঠেছিল ইরান। কিন্তু ভিএআর পর্যালোচনায় অফসাইড ধরা পড়ায় গোলটি বাতিল হয়।

শেষ পর্যন্ত ১-১ সমতায় শেষ হয় ম্যাচ। এই ড্রয়ে পাঁচ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘জি’-এর রানার্সআপ হিসেবে নকআউট পর্বে জায়গা করে নেয় মিসর। শেষ ৩২-এ তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। অন্যদিকে বেলজিয়াম নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে গ্রুপসেরা হয়। তিন পয়েন্ট নিয়ে ইরানকে এখন অপেক্ষা করতে হবে সেরা তৃতীয় স্থান পাওয়া দলগুলোর হিসাবের দিকে।

নিউজিল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে বেলজিয়াম

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 27 June, 2026, 12:08 pm
নিউজিল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে বেলজিয়াম

আগের দুই ম্যাচে মিসর ও ইরানের সঙ্গে ড্র করে কিছুটা ব্যাকফুটে ছিল বেলজিয়াম। গ্রুপপর্বের শেষ ম্যাচে অনেকটা একপেশে ম্যাচে তারা নিউজিল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে। ফলে ‘জি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবেই ট্রোসার্ড-ডি ব্রুইনারা পা রাখল নকআউট রাউন্ডে।

চার বছর আগে বিশ্বকাপে ছিলেন বেঞ্চের খেলোয়াড়, সেই লিয়েন্দ্রো ত্রোসার্ড এবার প্রজন্মের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে ২০২৬ আসরে খেলতে নেমেছিলেন। নিউজিল্যান্ডকে উড়িয়ে দেওয়ার ম্যাচে জোড়া গোল করে নায়ক বনে গেছেন আর্সেনালের এই অ্যাটাকিং মিডফিল্ডার। এ ছাড়া কেভিড ডি ব্রুইনা, রোমেলু লুকাকু ও অ্যালেক্সিস সায়েলেমেকার্স একবার করে স্কোরশিটে নাম তোলেন। নিউজিল্যান্ডের হয়ে ব্যবধান কমান এলিজাহ জাস্ট।

২০২২ বিশ্বকাপের গ্রুপ পর্বে কানাডার বিপক্ষে ম্যাচের পর টানা চার ম্যাচে বেলজিয়ামের কেউ গোল পাননি!
তবে আজ যেন সবকিছু সুদে-আসলে মিটিয়ে নিল বেলজিয়াম।

আগামী ১ জুলাই সিয়াটলের লুমেন ফিল্ডে রাউন্ড অব ৩২-এর ম্যাচে বেলজিয়ামের সম্ভাব্য প্রতিপক্ষ ‘এ’/‘আই’/‘জে’ গ্রুপের তৃতীয় হওয়া দল।

বর্তমান পয়েন্ট তালিকা অনুযায়ী, দক্ষিণ কোরিয়া অথবা সেনেগাল অথবা আলজেরিয়ার বিপক্ষে লড়তে হতে পারে ডি ব্রুইনা-লুকাকুদের।

আজকের হারে ‘জে’ গ্রুপের তলানিতে থেকে বিদায় নিশ্চিত হলো বিশ্বকাপে ওশেনিয়া অঞ্চলের একমাত্র প্রতিনিধি নিউজিল্যান্ডের।

ম্যাচের ২৮ মিনিটে আর্সেনাল তারকা লিয়ান্দ্রো ত্রোসারের গোলে এগিয়ে যায় বেলজিয়াম। ২০২২ সালের ২৩ নভেম্বরের পরই বিশ্বকাপের এটিই কোনো বেলজিয়ানের প্রথম গোল।

বিরতির পর ম্যাচের ৫০ মিনিটে আরেক গোল করেন ত্রোসার। নিউজিল্যান্ড মূলত তখনই ম্যাচ থেকে ছিটকে পড়ে।

৬৬ মিনিটে গোল পান দলের প্রাণভোমরা ডি ব্রুইনা। ২০১৮ আসরে ব্রাজিলের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের পর এটিই বিশ্বকাপে তার প্রথম গোল।

শেষ দিকে বেলজিয়ামের শেষ দুই গোল করেন দুই বদলি রোমেলু লুকাকু ও অ্যালেক্সিস স্যালেম্যাকার্সের।

এর আগে ৮৪ মিনিটে নিউজিল্যান্ডের হয়ে সান্ত্বনাসূচক গোল করেন এলিজা জাস্ট।