খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২, ১১:৩৭ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস

ম্যাচের সবে শুরু। ঘড়ির কাটা দুই মিনিটও ঘোরেনি। এর মধ্যেই গোল করে এগিয়ে যাওয়া সুযোগ হারান যুক্তরাষ্ট্রের নাম্বার টেন ক্রিস্টিয়ান পুলিসিক। তিনি ‘ক্যাপ্টেন আমেরিকা’ হতে না পারলেও ডাচম্যান মেম্পিস ডিপাই নিঁখুত শট নিতে ভুল করেননি। ম্যাচের ১০ মিনিটে তার এনে দেওয়া শুরুয় ৩-১ গোলের জয়ে মাঠ ছেড়েছে নেদারল্যান্ডস। মার্কিনদের বিদায় করে উঠে গেছে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে।

তরুণ প্রজন্মের যুক্তরাষ্ট্রকে সমীহ করে তিন সেন্ট্রাল ডিফেন্ডার নিয়ে কৌশল সাজান কিংবদন্তি ডাচ কোচ লুইস ভ্যান গাল। মার্কিনরা আক্রমণে উঠলেও যাতে দেয়াল ভাঙতে না পারে, কোনঠাসা হলে যাতে দুই ফুলব্যাক আক্রমণ শানাতে পারেন এটাই ছিল তার তত্ত্ব। তার ওই থিওরি ভুল হয়নি। প্রথমার্ধেই ফেবারিট হয়ে আসা ডাচরা ২-০ গোলের লিড নেয়।

ডিপাইয়ের প্রথম গোলের পর দলকে প্রথমার্ধের যোগ করা সময়ে দ্বিতীয় লিড এনে দেন ডেভি ব্লাইন্ড। ম্যাচের শুরুতে ডিপাইকে গোল করান ইন্টার মিলানে খেলা রাইট ব্যাক ডেঞ্জেল ডামফ্রাইস। ব্লাইন্ডকে দিয়েও গোল করান ২৬ বছর বয়সী এই ফুলব্যাক। যেন ডাচ কোচের কষা ছকে পা দিয়ে পিছিয়ে পড়া।

প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর আক্রমণ ভিন্ন পথ খোলা ছিল না যুক্তরাষ্ট্রের। বলের দখল নিয়ে দ্বিতীয়ার্ধে গোল পোস্টে ছয়টি ভালো শট নেয় মার্কিনরা। কিন্তু ডাচ গোলরক্ষক নোপার্টে আটকে যাচ্ছিল অ্যাটাক। ম্যাচের ৭৬ মিনিটে হাজি রাইট গোল করে ম্যাচ জমিয়ে তোলেন। ব্যবধান কমিয়ে করেন ২-১। তাদের সামনে তখন কামব্যাকের স্বপ্ন।

ওই স্বপ্নে ‘ডালপালা’ গজানোর আগেই ভেঙে দেন ডামফ্রায়েস। তিনি ৮১ মিনিটে গোল করে দলকে বড় জয় এনে দেন। সবার আগে ডাচদের তুলে নেন বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। কমলা জার্সির দলটির এখন প্রতিপক্ষের অপেক্ষা। শনিবার রাতের ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়া। ওই ম্যাচের জয়ী দলের বিপক্ষে সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে নামবে ভ্যান গালের শিষ্যরা।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…