‘সরকার শিক্ষার মানোন্নয়নে আন্তরিকতার সাথে কাজ করছে’
বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে আন্তরিকতার সাথে কাজ করছে
চট্টগ্রাম নগরীর দ্বীনি ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসার জিপিএ-৫ প্রাপ্তদের এক সংবর্ধনা অনুষ্ঠান মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা দিদারুল আলমের সভাপতিত্বে ও মাওলানা এম সোলাইমান কাসেমীর সঞ্চালনায় মাদ্রাসা ক্যাম্পাসে আজ ৬ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন বলেন, বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে আন্তরিকতার সাথে কাজ করছে। তিনি আরো বলেন, কৃতি ও মেধাবী শিক্ষার্থীরা দেশ-জাতির অমূল্য সম্পদ।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ শাযাআত উল্লাহ ফারুকী, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ আমিনুল হক, পতেঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মোহাম্মদ সেলিম উল্লাহ, সাফীর একাডেমির শিক্ষক মুহাম্মদ নুরুল আলম মাদানী, মাওলানা ফয়সাল আহমদ ও মোহাম্মদ আলী।
অনুষ্ঠানে শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ সরওয়ার জাহান, মাওলানা মোহাম্মদ তৈয়ব, মাওলানা মুহাম্মদ গিয়াস উদ্দিন, মাওলানা মুহাম্মদ আব্দুর রহিম, মাস্টার শাহাদাত হোসাইন, মাস্টার মাইনুল মোস্তফা, আসমাউল হুসনা, আমিনা খানম, আয়েশা আকতার, আসফিয়া খানম, তাসনিম নুরুল রণি প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, আদর্শ, যোগ্য ও দক্ষ নাগরিক হওয়ার জন্য শিক্ষার্থীদের আন্তরিক পড়া-লেখার বিকল্প নেই। কারণ আমাদের সন্তান-সন্ততিরা হলো দুনিয়ার সবচেয়ে দামী সম্পদ। আসুন তাদেরকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলার চেষ্টা করি।
২৪ঘণ্টা/জেআর


আপনার মতামত লিখুন