পেকুয়ায় যুবককে পিঠিয়ে জখম

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২, ৫:০০ সন্ধ্যা
পেকুয়ায় যুবককে পিঠিয়ে জখম

কক্সবাজারের পেকুয়ায় পরিকল্পিতভাবে ডেকে নিয়ে মনির উদ্দীন নামের এক যুবককে পিঠিয়ে জখম করেছে দূর্বৃত্তরা।

গত শনিবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের চ্যাপ্টামুড়া এলাকায় এঘটনা ঘটে। আহত মনির উদ্দীন একই ইউনিয়নের বদুমিয়া হাজির পাড়া এলাকার মোহাম্মদ আলমের ছেলে। আহত মনির উদ্দীনকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত মনির উদ্দীন বলেন, শনিবার সকালে একটি মোবাইল নাম্বার থেকে বার বার কল দিয়ে আমার দোকান থেকে কারেন্টের কিছু জিনিস নিয়ে চ্যাপ্টামুড়া এলাকায় যেতে বলে। তারই সুবাদে আমি ও নুরুল হোসাইন সন্ধ্যা ৭ টার দিকে মোটরসাইকেল যোগে চ্যাপ্টামুড়া এলাকায় পৌঁছামাত্র শাহেদুল ইসলাম, সাহাদত হোসাইনসহ ৫/৬ জন লোহার রড ও হাতুড়ি দিয়ে আমাকে মারতে থাকে। একপর্যায়ে আমি চিৎকার চেচামেচি করলে তারা পালিয়ে যায়। এসময় আমার কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন চিনিয়ে নেয় তারা।

এ ব্যাপারে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার বলেন, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

২৪ঘণ্টা/জেআর

Feb2
Feb2