প্রধানমন্ত্রীর অনুদান পেলেন প্রতিবন্ধী ইউপি মেম্বার
প্রধানমন্ত্রীর অনুদান পেলেন প্রতিবন্ধী ইউপি মেম্বার
চট্টগ্রাম লোহাগাড়ার আধুনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি মেম্বার, প্রবীণ ক্লিন রাজনীতিবিদ এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্বরত মাওলানা আবুল হাসান। শারীরিক অসুস্থতা এবং একটি পা না থাকার প্রতিবন্ধকতা তার জীবনের এগিয়ে চলাকে দমিয়ে রাখতে পারেনি। অধ্যবসায়, পরিশ্রম ও নিষ্ঠার সাথে কাজ করে গেছেন এলাকার জন্য, মানুষের জন্য, দেশের জন্য।
তিনি এলাকার একজন সুপরিচিত মুখ। সমাজসেবায় তার সুকীর্তি এবং অবদান হয়ে রয়েছে অনন্য। তার এমন অধ্যবসায়ের প্রতিদানস্বরূপ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদানস্বরূপ চেক উপহার দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন।
মাওলানা আবুল হাসান প্রতিবেদককে জানান, আমার শারীরিক দুঃসময়ে এমন মানবিক অনুদান পাওয়ায় আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সাথে মহান আল্লাহ পাকের নিকট শুকরিয়া জানাচ্ছি। এছাড়াও লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী এবং সাধারণ সম্পাদক সালাহ উদ্দীন হিরুর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।
২৪ঘণ্টা/জেআর



আপনার মতামত লিখুন