খুঁজুন
, ,

৪৬০ রানের ম্যাচে মেহেদীর নৈপুণ্যে চট্টগ্রামের জয়

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 20 December, 2019, 11:16 pm
৪৬০ রানের ম্যাচে মেহেদীর নৈপুণ্যে চট্টগ্রামের জয়

এবারের বিপিএলে শুরুতে দল পাননি পেসার মেহেদী হাসান রানা। পরে সুযোগ মেলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে। এর আগে দুই ম্যাচে মাঠে নেমে দুটোতেই ম্যাচসেরা হয়েছেন তিনি। আজতো রীতিমত একাই ধসিয়ে দিলেন কুমিল্লা ওয়ারিয়র্সকে। তাতেই ম্লান ডেভিড মালানের ৩৮ বলে ৮৪ রানের ঝড়ো ইনিংস।

চট্টগ্রামের দেওয়া ২৩৯ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে তাসের ঘরের মত ভেঙে পড়ে কুমিল্লার টপ অর্ডার। যার নেতৃত্ব দেন রানা। শুরুতে সৌম্য সরকার (১৫) ও ভানুকা রাজাপাকশার (৬) উইকেট তুলে নেওয়ার পর সাব্বির রহমানকেও (৫) আউট করেন তিনি। ফলে ৩২ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বসে কুমিল্লা। এরপর মালান আর ইয়াসির আলীর জুটিটা বেশ জমে উঠেছিল। তবে দুজনের ৫২ রানের পার্টনারশিপে ভাঙন ধরান রুবেল হোসেন।

ইয়াসির ২১ রান করে আউট হলেও ঝড়ো ব্যাটিংয়ে নিজের ফিফটি তুলে নেন মালান। পরে অধিনায়ক শানাকাকে নিয়ে পঞ্চম উইকেটে গড়েন ৬২ রানের পার্টনারশিপ। যেখানে রানার চতুর্থ শিকারে পরিণত হওয়ার আগে ৩৮ বলে ৮৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। পরে শানাকার ৩৭ রানের ইনিংসে কুমিল্লার হারের ব্যবধানটায় কমেছে শুধু। ২২২ রানে কুমিল্লার ইনিংস থামলে ১৬ রানের জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরো পোক্ত করলো চট্টগ্রাম। দলটির হয়ে একাই ৪ উইকেটে তুলে নিয়েছেন মেহেদী হাসান রানা।

এর আগে টসে হেরে শুরুতে ব্যাট করতে নেমে খুব বেশি সুবিধা করতে পারেননি চট্টগ্রামের ওপেনার লেন্ডল সিমন্স। ৭ বল থেকে ১০ রান করে মুজিব উর রহমানের শিকারে পরিণত হন তিনি। এরপর প্রতিপক্ষের বোলারদের উপর দিয়ে রীতিমত তাণ্ডব বইয়ে দেন আভিস্কা ও ইমরুল। দ্বিতীয় উইকেটে দুজনের ৮৫ রানের পার্টনারশিপের মাথায় আভিস্কাকে আউট করেন সৌম্য সরকার। এর আগে ২৭ বলে ৪৮ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেছেন তিনি।

এরপর ওয়ালটনকে নিয়ে নিজের কাজটা ভালোভাবেই করে যান ইমরুল। মাঝে তুলে নেন চলতি আসরে নিজের দ্বিতীয় ফিফটি। পরে আউট হওয়ার আগে ইমরুলের ব্যাট থেকে আসে ৬২ রান। শেষদিকে ওয়ালটনের ২৭ বলে অপরাজিত ৭১ রানের ধ্বংসাত্মক ইনিংসের সাথে সোহানের ২৯ রানের কল্যাণে নির্ধারিত ২০ ওভার শেষে ২৩৮ রানে পাহাড়সম সংগ্রহ দাড় করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

গত ম্যাচে ২২১ রান করে বিপিএল ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড গড়েছিল চট্টগ্রাম। একদিন পর কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে ছাড়িয়ে গেল সেই সংগ্রহ। আজকের (শুক্রবার) করা ২৩৮ রান বিপিএল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ।

সংক্ষিপ্ত স্কোর:

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ২৩৮/৪ (২০ ওভার)
ইমরুল ৬২, আভিস্কা ৪৮, ওয়ালটন ৭১; সৌম্য ২/৪৪, মুজিব ১/৩১ শানাকা ১/৪৭।

কুমিল্লা ওয়ারিয়র্স: ২২২/৭ (২০ ওভার)
মালান ৮৪, শানাকা ৩৭, আবু হায়দার ২৮*; মেহেদী হাসান ৪/২৮, রুবেল ১/৩০।

ফল: চট্টগ্রাম ১৬ রানে জয়ী।

Feb2
Feb2

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 22 August, 2026, 4:11 pm
ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) সংসদ সচিবালয় এ সংক্রান্ত চিঠি নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠিয়েছে।

চিঠিতে বলা হয়, বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচনী এলাকা ৩, ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত (২১ আগস্ট, শুক্রবার) রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করায় ওই আসনটি সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী তার কার্যভার গ্রহণের তারিখ থেকে শূন্য হলো। বিজ্ঞপ্তিটি অবিলম্বে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশের জন্য সরকারি মুদ্রণালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া শূন্য হওয়া আসনটিতে উপ-নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রজ্ঞাপনের অনুলিপি নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব বরাবর পাঠানো হয়েছে।

একইসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, স্পিকার ও ডেপুটি স্পিকারের কার্যালয়, বিরোধীদলীয় নেতার কার্যালয়সহ সংশ্লিষ্ট সব দফতরে অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি পাঠানো হয়েছে।

এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, যেহেতু আসনটি শূণ্য ঘোষণা করা হয়েছে, এখন আমরা আইন-বিধি দেখে পরবর্তী ব্যবস্থা নেব।

৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন হবে উল্লেখ করে নির্বাচন কমিশনার বলেন, স্থানীয় সরকার নির্বাচন আসন্ন থাকায় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের জন্য বেশি সময় নেব না, দ্রুতই নির্বাচন আয়োজন করা হবে।

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 22 August, 2026, 3:52 pm
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন মন্ত্রী পরিষদের দায়িত্ব পাওয়া নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী।

শনিবার (২২ আগস্ট) বেলা ১টা ১৫ মিনিটের দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ​এম রশিদুজ্জামান মিল্লাত, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী। তবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ প্রবেশ করেন দুপুর ১টা ৫২ মিনিটে।

এদিন নতুন দুই প্রতিমন্ত্রী—হুমায়ুন কবির (পররাষ্ট্র মন্ত্রণালয়) ও মোহাম্মদ শামীম কায়সার লিংকন (ধর্ম মন্ত্রণালয়) শ্রদ্ধা জানাতে যান। তারা বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান।

এ সময় পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন তারা। শ্রদ্ধা নিবেদন শেষে তারা জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

সাভারের জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপকৌশলী আনোয়ার হোসেন আনু বলেন, চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী সাভারের জাতীয় স্মৃতিসৌধে এসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করলে সাধারণ জনগণদের জন্য স্মৃতিসৌধ প্রাঙ্গণ উন্মুক্ত করা হবে বলে জানান তিনি।

শরিফুলের ৬ উইকেটে আশা বাঁচিয়ে দিন শেষ করল বাংলাদেশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 22 August, 2026, 3:23 pm
শরিফুলের ৬ উইকেটে আশা বাঁচিয়ে দিন শেষ করল বাংলাদেশ

ডারউইন টেস্টে হাসান মাহমুদের পর এবার ম্যাকাই টেস্টে জ্বলে উঠলেন চোট থেকে ফেরা পেসার শরিফুল ইসলাম। অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে নেমেই ক্যারিয়ারসেরা বোলিং ফিগার পেয়ে গেলেন বাঁ-হাতি এই পেসার। গড়লেন বাংলাদেশের হয়ে দ্বিতীয় দ্রুততম ফাইফারের রেকর্ড।

এই ম্যাচে নামার আগে টেস্টে শরিফুলের সেরা বোলিং ফিগার ছিল ২৮/৩। এছাড়া এক টেস্টের দুই ইনিংসে মিলিয়ে ৫৬/৫ ছিল তার সেরা বোলিং। অজিদের বিপক্ষে আজ দুটিই ছাড়িয়ে গেলেন শরিফুল। ৮.৫ ওভারে ফাইফার পূর্ণ করা এই পেসার ইতোমধ্যে ৬ উইকেট (এখন পর্যন্ত ফিগারটা- ৩৪/৬) শিকার করেছেন।

অবশ্য বাংলাদেশি বোলারদের মধ্যে দ্রুততম ৫ উইকেট শিকারের রেকর্ডটা এখনও বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামের দখলে আছে। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে তিনি মাত্র ৬.৫ ওভারেই ফাইফার নিয়েছিলেন। একই কীর্তি গড়তে আরও দুই ওভার বাড়তি লেগেছে শরিফুলের।

স্বভাবতই টেস্ট ক্রিকেটে বাংলাদেশের এই গতিতারকা প্রথমবার ৫ উইকেটের দেখা পেলেন। একইসঙ্গে অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিতীয় পেসার হিসেবে ৫ উইকেট পেলেন তিনি। আগের টেস্টেই প্রথম ৫ উইকেট ছিল হাসান মাহমুদের। তিনিও শিকার বাগিয়েছিলেন ৬টি উইকেট। ম্যাকাই টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ৮ উইকেটের ৬টিই গেছে শরিফুলের পকেটে।

এর আগে ব্যাটিংয়ে দারুণ বিপর্যয়ে পড়ে মাত্র ৬৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। অজি গতিতারকা মিচেল স্টার্ক নেন ৬ উইকেট। নিজেদের প্রথম ইনিংসে নামা স্বাগতিকদের ২৬ রানে প্রথম ধাক্কাটা দেন তাসকিন আহমেদ। দলীয় ৪৩ রানে ট্রাভিস হেডকে ইনসাইড এজে বোল্ড করে সেই দলে যোগ দেন শরিফুল। একই ওভারে বোল্ড করেন মার্নাস লাবুশেনকে। এরপর শরিফুল একে একে ফিরিয়েছেন স্টিভ স্মিথ, ব্যু ওয়েবস্টার, প্যাট কামিন্স ও স্টার্ককে।

এর মধ্যদিয়ে শেষ হয়েছে ম্যাকাই টেস্টের প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ। দিনের শুরুতে মাত্র ৬৪ রানে অলআউট হয় টাইগাররা। তবে দিনের শেষদিকে শরিফুলের ৬ উইকেট শিকারের মাধ্যমে ম্যাচে টিকে রইল বাংলাদেশ।