সন্তানের সামনেই বাবার মৃত্যু
পটিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৬
ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ৭:২১ রাত
পটিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৬
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার শান্তির হাট এলাকায় বাস-মাইক্রোবাস-মোটরসাইকে এর ত্রিমুখী সংঘর্ষে এক জন নিহত হয়েছেন। আজ শনিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম—কক্সবাজার মহাসড়কের পটিয়ার অংশে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-মাইক্রোবাস-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে এই দূর্ঘটনা সংঘটিত হয়। এতে মোটরসাইকেল চালক জন নিহত হয়েছেন। এছাড়াও ছয়জন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় জনগণ হতাহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।
নিহত মোটরসাইকেল চালক হাইদগাঁও ১নং ওয়ার্ড এর বাসিন্দা মুসলে উদ্দিন টিপু। আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি এখনো।
২৪ঘণ্টা.জেআর



আপনার মতামত লিখুন