পটিয়ায় প্রবাসী স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
চট্টগ্রামের পটিয়ায় হাবিবুল হক নামের এক প্রবাসী স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মেহেরো আফরিন মাহিয়া (১৮) উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রবাসী হাবিবুল হকের স্ত্রী। চার মাস আগে মেহেরো আফরিন মাহিয়ার সাথে প্রবাসী হাবিবুল হকের সঙ্গে বিয়ে হয়। কিন্তু বিয়ের চার মাসের মাথায় শাশুর বাড়িতেই তার ঝুলন্ত লাশ। তবে এই নিয়ে মুখ খুলছেন না শ^শুর বাড়ির কেউই।
পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) মামুন ভূঁইয়া জানান, গত মঙ্গলবার বিকেল ৪টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
এদিকে জানালা দিয়ে মাহিয়ার ঝুলন্ত লাশ দেখতে পান তাঁর শ্বশুর আবদুল আলিম। তখন তিনি আশপাশের সবাইকে ডাকাডাকি করেন এবং পুলিশকে খবর দেন।
স্থানীয়রা জানান, গত বছরের সেপ্টেম্বরে পটিয়া পৌর সদরের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর গোবীন্দরখীল এলাকার নজির আহম্মদ সওদাগর বাড়ির লোকমান হায়দারের মেজ মেয়ে মাহিয়ার সঙ্গে একই উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আবদুল আলিমের ছেলে প্রবাসী হাবিবুল হকের বিয়ে হয়। আবদুল আলিম ও তাঁর ছেলেরা আলাদা আলাদা থাকেন। এক বাড়িতে থাকলেও তাঁদের মধ্যে ছিল না তেমন পারিবারিক গভীর সম্পর্ক। এমন ঘটনার বিষয়ে কেউ মুখ খুলছেন না।
অন্যদিকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে। প্রবাসী স্ত্রীর ছোট বোন সায়মা আকতার বলেন, কি হয়েছে আমার বোনের, আমার বোনের এভাবে মৃত্যু কেন হলো, কিছু বুঝতে পারছি না।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার গণমাধ্যমকে জানান, এ ঘটনায় থানায় একটি অপমত্যুর মামলা হয়েছে।
২৪ঘণ্টা.জেআর


আপনার মতামত লিখুন